ভাত ছাড়াই তৈরি হবে সেরা খিচুড়ি,ঝটপট দেখে নিন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার দিনে গরম গরম খিচুড়ির কথা মনে পড়লেই বাঙালির জিভে জল আসে। কলকাতার অনেকের কাছেই বৃষ্টির দিনের সেরা আরামদায়ক খাবার হলো খিচুড়ি। তবে যারা ডায়েটে আছেন বা ভাত এড়িয়ে চলতে চান, তারাও কিন্তু সহজেই স্বাস্থ্যকর বিকল্প খিচুড়ি খেতে পারেন। পুষ্টিগুণে ভরপুর এমন কয়েকটি নো-রাইস খিচুড়ি শরীরের জন্য যেমন ভালো,তেমনই স্বাদেও অনন্য। নিচে রইল কয়েকটি সহজ ও স্বাস্থ্যকর খিচুড়ির নাম ও বানানোর পদ্ধতি-

১. মিলেট মসলা খিচুড়ি

চার ধরনের মিলেট ও ডাল দিয়ে তৈরি এই খিচুড়ি খুবই পুষ্টিকর। প্রেসার কুকারে রান্না করলে এটি নরম ও পোরিজের মতো টেক্সচার পায়। ঘি, মসলা, পেঁয়াজ ও টমেটোর ফোড়ন দিলে স্বাদ আরও বেড়ে যায়। এতে প্রচুর ফাইবার ও প্রোটিন রয়েছে। ভাজা পাপড় ও আচার দিয়ে খেলে দারুণ লাগে।

২. ওটস খিচুড়ি

হালকা, দ্রুত তৈরি এবং পুষ্টিকর-এই ওটস খিচুড়ি বৃষ্টির দিনে দারুণ মানায়। সবজি, রসুন ও মশলা দিয়ে রান্না করলে এটি নরম অথচ সামান্য দানাদার টেক্সচার দেয়। ঘি ও জিরার সুগন্ধ খেতে আরও আনন্দ দেয়। মাত্র ২০ মিনিটেই তৈরি করা যায়।

৩. কুইনোয়া খিচুড়ি

প্রোটিনসমৃদ্ধ ও হালকা খাবার চাইলে কুইনোয়া খিচুড়ি ভালো বিকল্প। ডাল, সবজি ও মশলা দিয়ে রান্না করলে এটি ঝরঝরে টেক্সচার পায় এবং হালকা বাদামি স্বাদ দেয়। শেষে হিং, রসুন, জিরা ও কারি পাতা দিয়ে ফোড়ন দিলে সুগন্ধ বাড়ে।

৪. ব্রাউন রাইস ডাল খিচুড়ি

যদি পুরোপুরি ভাত ছাড়তে না চান, তবে ব্রাউন রাইস দিয়ে তৈরি খিচুড়ি খেতে পারেন। মুগ ডাল দিয়ে রান্না করলে এটি পেট ভরিয়ে রাখে এবং হজমের জন্যও ভালো। উপরে সামান্য ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এই স্বাস্থ্যকর খিচুড়ির পদগুলি বর্ষার দিনে শরীর ও মনের আরাম বাড়ানোর পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য