ফোনের শেষ লোকেশন উল্টোডাঙ্গায়, ১৬ ঘন্টা পেরিয়েও নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় ফের নতুন উদ্বেগ। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। প্রায় ১৬ ঘন্টা কেটে যাওয়ার পরও এখনও খোঁজ মেলেনি উৎসবের। স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। ইতিমধ্যে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে পরিচালকের পরিবারের তরফে।

পরিচালক উৎসবের স্ত্রী মৌপিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিমতার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলবেন বলে বেরিয়েছিল। ফোনে ওটিপি আসার কথা ছিল বলে নিজের ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন অন্য আরেকটি মোবাইল ফোন। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর স্বামীর। ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর এক প্রযোজকের বাড়িও যাওয়ার কথা ছিল উৎসবের। কিন্তু সেখানেও যাননি তিনি। তারপরেই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে।

এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, উৎসবের সঙ্গে থাকা ফোনটির শেষে লোকেশন টাওয়ার পাওয়া গিয়েছে উল্টোডাঙ্গা স্ট্রেশনের কাছে। কিন্তু নিমতা থেকে উল্টোডাঙ্গায় কেন গেলেন? তা নিয়ে কার্যত উঠছে প্রশ্ন। পরিচালকের নিখোঁজের নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরী হয়েছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয় উৎসব ও মৌপিয়ার। কিছুদিন আগেই পিতৃহারা হয়েছেন উৎসব মুখোপাধ্যায়। মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। টলিউডের বেশ পরিচিত মুখ উৎসব। একাধিক ছবির পরিচালনা এবং ছবির স্ক্রিপ্ট লেখারা কাজ করেছেন তিনি।  

 

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে