Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তে নদীতে সাপ কুমির ছাড়বে বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথায় বলে জলে কুমির ডাঙায় বাঘ। তবে এবার জলে কুমির ও ডাঙায় পাহারা দেবে ইনসাস (Indian New Small Arms System)। আগে রাজা বা জমিদারদের ধনসম্পত্তি রক্ষা করত সাপ। এমনকি পাহারার জন্য দুর্গ বা প্রাসাদের চারপাশে পুকুর খনন করে তাতে কুমির ছেড়ে দেওয়ার গল্প আমারা পরেছি গল্পের পাতায়। বর্তমানে উন্নত প্রযুক্তি এবং সেনাবাহিনীর কড়া নজরদারির মাধ্যমে সীমান্তে শত্রুদের মোকাবিলা করা হয়। কিন্তু এবার গল্প কথা রূপ নিতে চলেছে বাস্তবে। ভারত-বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ ও জলাভূমি রক্ষায় এবার কুমির এবং সাপের মতো সরীসৃপ মোতায়েন করার কথা ভাবছে  বিএসএফ ।

সংবাদমাধ্যম দ্য ফেডারেলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে। সূত্রের খবর, গত ২৬ মার্চ বিএসএফ-এর ইস্টার্ন এবং নর্থ-ইস্টার্ন সেক্টর সদর দফতরে একটি পাঠানো এক গোপন বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব নদীপথ বা পাহাড়ি এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না সেই সমস্ত জায়গায় সুরক্ষার জন্য প্রয়োজনে সাপ বা কুমির মোতায়েন করা যায় কি না, তা খতিয়ে দেখতে। এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ জলাভূমি বেষ্টিত। অমিত শাহের মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বার্তাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা সেতাই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: ৩৫০০ টাকা গ্যাস, ২০০০ টাকা আটা! যুদ্ধের জেরে সাহায্যের জন্য হাহাকার পাকিস্তানিদের

কেন এমন সিদ্ধান্ত?

জানা গিয়েছে  প্রায় ৬,২০০ কিলোমিটার সীমান্ত পাহারায় নিয়োজিত ২.৬৫ লাখ  বিএসএফ সেনার একটি বড় অংশ অভ্যন্তরীণ নিরাপত্তা বা নির্বাচনী দায়িত্বের মতো কাজে ব্যস্ত থাকে।  তা ছাড়া বাহিনীর প্রায় ২০ শতাংশ সদস্যের বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং আরও ২০ শতাংশ সদস্য শারীরিকভাবে পুরোপুরি ফিট । তাই লোকবলের সমস্যা সমাধানে  প্রকৃতিকে ঢাল হিসেবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনার অদ্ভুত মিল পেয়েছেন। যেখানে ফ্লোরিডায় ‘অলিগেটর আলকাট্রাজ’ নামক একটি ডিটেনশন সেন্টারের চারপাশে প্রাকৃতিকভাবেই কুমির ও অজগর থাকে, যা বন্দিদের পালানো রোধে কাজ করে। ২০১৮ সালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে রিও গ্র্যান্ডে নদীতেও এমন ব্যবস্থা করার কথা বলেছিলেন, যদিও পরে তিনি তা কৌতুক হিসেবে উড়িয়ে দেন। 

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার