IPL-এ ফের আচরণবিধি লঙ্ঘন! দ্বিগুণ জরিমানা শ্রেয়াস আইয়ারকে, শাস্তির মুখে গোটা দল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক শ্রেয়াস আইয়ার। করেছেন অর্ধশতরান। তবে ভালোখেললেও টানা দ্বিতীয়বার তিনি আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গুজরাত টাইটান্সের (GT) বিপক্ষে প্রথম ম্যাচে ধীর ওভার-রেটের কারণে তিনি শাস্তি পেয়েছিলেন, এবার CSK-এর বিপক্ষেও তিনি একই ভুল করেছেন। যার কারণে IPL গভর্নিং কাউন্সিল পাঞ্জাব অধিনায়কের ওপর আরও কঠোর শাস্তি আরোপ করেছে। শুধু তাই নয় শ্রেয়াসের কারণে ইমপ্যাক্ট প্লেয়ারসহ PBKS দলের অন্য সব সদস্যকেও আয়োজকদের পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে। 

ধীর গতির ওভার-রেট বজায় রাখার জন্য পাঞ্জাব কিংসের এই অধিনায়ককে জরিমানা করা হয়েছে। চলতি মরশুমে দলের জন্য এটি ছিল দ্বিতীয়বারের মতো একই অপরাধ। তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে প্রথম একাদশের বাকি সদস্যরা যাদের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-ও অন্তর্ভুক্ত ছিলেন তাঁদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। এর আগে, পাঞ্জাব কিংসের প্রথম ম্যাচেও আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। একই ভুল বারবার করার কারণে এবার জরিমানার সেই অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। দ্বিতীয়বার শাস্তির পর প্রশ্ন উঠছে শ্রেয়াসকে কি নিষিদ্ধ করা হবে? জানা গিয়েছে, চলতি মৌসুমে পাঞ্জাবের এটি দ্বিতীয়  ধীর গতির বোলিংয়ের অপরাধ হওয়া সত্ত্বেও, আসন্ন ম্যাচগুলোতে দলটি আবারও নিয়ম লঙ্ঘন করলেও আইয়ারকে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে না। এর মূল কারণ হলো, ২০২৫ মরশুমের আগে আইপিএল কর্তৃপক্ষ কর্তৃক  জারি করা একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন। 

আরও পড়ুন: পেরুর ফুটবল ম্যাচে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪৭

আইপিএল-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা (যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের সাথে সম্পর্কিত) অনুযায়ী, এই মরশুমে এটি দ্বিতীয় অপরাধ হওয়ায় আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একাদশের বাকি সদস্যদের—যাদের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-ও অন্তর্ভুক্ত—প্রত্যেককে ৬ লক্ষ টাকা অথবা তাদের নিজ নিজ ম্যাচ ফি-এর ২৫ শতাংশ (এই দুইয়ের মধ্যে যেটি কম), সেই পরিমাণ অর্থ জরিমানা করা হবে। মাঠের বাইরের প্রতিকূলতা সত্ত্বেও পাঞ্জাব মাঠে এক দুর্দান্ত  খেলেছে এবং CSK-এর বিপক্ষে ২১০ রানের লক্ষ্য সহজেই তাড়া করে ম্যাচ জিতেছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে