পেরুর ফুটবল ম্যাচে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪৭

Share:

নিজস্ব প্রতিনিধি: পেরুতে  ফুটবল ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। পেরুর স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে,  শুক্রবার রাতে  আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আগে আয়োজিত এক সমাবেশের সময়,   দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪৭ জন আহত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো সংবাদমাধ্যমকে বলেন, “স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যাতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের প্রাণহানি ঘটেছে।”  তবে তিনি এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি।  

প্রাথমিকভাবে এই ঘটনার কারণ হিসেবে স্টেডিয়ামের দেয়ালের একটি অংশ ধসে পড়ার কথা উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তীতে আলিয়াঞ্জা লিমা ফুটবল টিম এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানায়, এই দুর্ঘটনাটি দেয়াল ধসে কিংবা স্টেডিয়াম কমপ্লেক্সটির কাঠামোগত ত্রুটির কারণে ঘটেনি। ভেলাস্কো জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩৯ জনকে লিমা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: IPL-এ ফের আচরণবিধি লঙ্ঘন! দ্বিগুণ জরিমানা শ্রেয়াস আইয়ারকে, শাস্তির মুখে গোটা দল

দুর্ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের প্রধান মার্কোস পাজুয়েলো সাংবাদিকদের বলেছেন, “দক্ষিণ গ্যালারির কাঠামোটি বেশ ভালো অবস্থাতেই ছিল বলে মনে হয়েছে। সেখানে কোনো দেয়াল ধসে পড়েনি কিংবা কোনো অংশ নিচে গর্তে খসে পড়েনি।” পেরুভিয়ান ফুটবল লিগ এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইউনিভার্সিতারিয়ো দে দেপোর্তেস-এর বিপক্ষে আলিয়াঞ্জা পেরুর ম্যাচটি শনিবার রাতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আলিয়াঞ্জা লিমা পেরুর অন্যতম সফল একটি ক্লাব।  তাদের ঝুলিতে রয়েছে ২৫টি ট্রফি। অন্যদিকে, ক্লাবটির  মহলা দলও বর্তমানে প্রিমিয়ার ডিভিশনের বর্তমান চ্যাম্পিয়ন। ভারতীয় ফুটবল ভক্তদের কাছেও এই মহিলা দলটি বেশ সুপরিচিত, কারণ ভারতের ফরোয়ার্ড মনীষা কল্যাণ এই দলের হয়েই খেলেন। 

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট