মালতীপুরে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, থমকে দাঁড়ালেন মুখ্যমন্ত্রীও!

Share:

নিজস্ব প্রতিনিধি মালতীপুর: মুখ্যমন্ত্রীর মালতীপুরের সভা শেষ হয়েছে এখান থেকে তিনি হেলিকপ্টারে গাজোলে যাবেন কিন্তু হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎ তার হেলিকপ্টার সামনে ড্রোন(Drone) উড়ছে তাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নিজে হেলিকপ্টারে না উঠে দাঁড়িয়ে পড়েন। এদিকে হেলিকপ্টারের চালক বিষয়টি বুঝতে না পেরে হেলিকপ্টারের যাত্রা না করে দাঁড়িয়ে পড়েন। এদিকে এই ড্রোনকে ওড়াচ্ছে তা নিয়ে কিছুই স্পষ্ট তথ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি।

মুখ্যমন্ত্রীর শনিবার মালদা জেলায় একাধিক জনসভা আছে তাই তিনি এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত পৌঁছেতে হেলিকপ্টার ব্যবহার করছেন। সেখানেই মালতিপুরে সভাশেষে হেলিকপ্টারে যখন মুখ্যমন্ত্রী উত্তেজান সেই সময় আকাশে এই ড্রোন দেখতে পাওয়া যায়।

মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের দরজায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বলতে থাকেন যে দেখতে পাচ্ছেন কি ধরনের ঘটনা ঘটছে? রহস্যময় । আকাশে কি উদ্দেশ্যে কারা এই ড্রোন ওড়াচ্ছেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের গেটে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে বলেন “পুলিশের এটা নজরে রাখা দরকার যারা করেছে তাদের চিহ্নিত করা দরকার।”এদিন এই ঘটনাটি প্রথম দেখতে পান মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা এবং পরে হেলিকপ্টারের কো-পাইলট তিনিও বিষয়টি নজরে আনেন। এর ফলে মালতিপুর থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার(Helicoptar)পরবর্তী গাজলের উদ্দেশ্যে উড়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হয়।যদিও স্থানীয় বাসিন্দারা মনে করছেন মাঝেমধ্যেই মালদা সীমান্ত এলাকায় গরু পাচারকারীদের ওপর নজর রাখতে বিএসএফের পক্ষ থেকে ওইসব এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত