গরমে জুড়াবে প্রাণ, পেট থাকবে ঠাণ্ডা! কাঁচা আম দিয়ে এভাবে বানান টক ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়লেই শরীরের উপর বাড়তি চাপ পড়ে, বিশেষ করে হজমের সমস্যা বেড়ে যায়। তাই এই সময় পেট ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, তেলঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার গরমে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এই ধরনের খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং অস্বস্তি, অ্যাসিডিটি ও হজমের গোলমাল সৃষ্টি করতে পারে।

এর পরিবর্তে হালকা, সহজপাচ্য খাবার খাওয়া উচিত। ভাত, সেদ্ধ সবজি, ডাল—এই ধরনের খাবার শরীরকে সুস্থ রাখে এবং পেটের উপর চাপ কমায়। বিশেষ করে টক ডাল গরমে একটি দারুণ বিকল্প হতে পারে। কাঁচা আম দিয়ে তৈরি টক ডাল শুধু স্বাদে নয়, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। এখন কাঁচা আমের অভাব নেই তাই বানিয়ে ফেলুন আম দিয়ে টক ডাল।

উপকরণ

মুসুর ডাল

কাঁচা আম

সর্ষের তেল

গোটা সর্ষে

শুকনো লঙ্কা

নুন

হলুদ

অল্প চিনি

পদ্ধতি

ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকার বা হাঁড়িতে দিয়ে তাতে অল্প হলুদ ও নিন দিয়ে সেদ্ধ করে নিন। তারপর একটি মাঝারি আকারের কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। ডাল সেদ্ধ হয়ে গেলে সেই আমের টুকরোগুলি দিয়ে আরও কয়েক মিনিট ফুটতে দিন । এতে আমের টক স্বাদ ডালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। অন্যদিকে একটি কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে সেটি সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিন। তারপর ডাল একটু ফুটিয়ে নিলেই তৈরি টক ডাল। গরম ভাতের সঙ্গে এই ডাল পরিবেশন করলে আলাদা কোনও পদ লাগে না।

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে