তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় মমতা-অভিষেকের সঙ্গে কোয়েল-প্রতীক উর

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৪০ তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিল তৃণমূল কংগ্রেস। তালিকায় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ঠাঁই পেয়েছেন সিপিআইএম থেকে আসা তরুণ-তুর্কি নেতা প্রতীক উর রহমানও।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলায় বিধানসভা ভোট হবে। ৪ মে ভোটগণনা। ভোটের জন্য আজ শনিবার (৪ এপ্রিল) নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসকদল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে ৪০ তারকা প্রচারকের তালিকা জমা দেওয়া হয়। তালিকায় নাম রয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও রয়েছে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নাম। সবচেয়ে লক্ষ্যণীয় দলে সিপিআইএম থেকে সদ্য আসা প্রতীক উর রহমানেরও নাম রয়েছে।

অবাঙালি ভোটারদের কথা মাথায় রেখে তারকা প্রচারক হিসাবে রাখা হয়েছে লোকসভার সাংসদ কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাকে। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের পাশাপাশি রাখা হয়েছে টলি তারকা দীপক অধিকারী (দেব), কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, রচনা বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়কে।

তারকা প্রচারকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন বীরবাহা হাঁসদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, জয়প্রকাশ মজুমদার, মহুয়া মৈত্র, পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল, মমতা ঠাকুর, জগদীশ চন্দ্র বসুনিয়া, প্রকাশ চিক বরাইক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মোশারফ হোসেন ও শ্রীকান্ত মাহাতোকে। এবারের বিধানসভা ভোটে দলের টিকিট না পেলেও তারকা প্রচারক হিসাবে ঠাঁই করে নিয়েছেন জ্যো‍ৎস্না মান্ডি। তরুণ মুখ হিসাবে জায়গা পেয়েছেন চুঁচুড়া কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?