দিলীপ ঘোষের ব্যক্তিগত সম্পত্তিতে রয়েছে দেড় কোটির ফ্ল্যাট, চাষের জমি

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: মাত্র ১০ বছরে দিলীপ ঘোষের সম্পত্তির পরিমাণ বদলেছে। রয়েছে এখন দেড় কোটির ফ্ল্যাট ও চাষের জমি। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। ২০১৬ এর পর ২০২৬ এর আসন্ন নির্বাচনে তিনি খড়গপুর সদর থেকে প্রার্থী হয়েছেন। দলের অন্যান্য সাত প্রার্থীর সঙ্গে তিনিও মনোনয়নপত্র জমা দিয়ে তাঁর সম্পত্তির হিসাব সেখানে হলক নামায় দাখিল করেছেন। সেই হিসাবে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বর্তমানে কোটিপতি। তার যে দেনা ছিল তার থেকেও তিনি মুক্ত হয়েছেন। তার দাখিল করা হিসাব অনুযায়ী বর্তমানে তাঁর হাতে রয়েছে নগদ সাড়ে তিন লক্ষ টাকা। বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ রয়েছে ঘোষ দম্পতি’র। পোস্ট অফিসে তার স্থায়ী আমানত আছে। সেখানে তিনি বিনিয়োগ করেছেন ৩ লক্ষ ৩১ হাজার টাকা।

একইসঙ্গে পোস্ট অফিসে তার নামে সাড়ে চার লক্ষ টাকার এমআইএসও আছে। জীবন বীমা রয়েছে তার নামে । তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষের(Rinku Ghosh) নামে বীমা নেই। দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকা। তার স্ত্রী রিংকু দেবীর অস্থাবর সম্পত্তি রয়েছে ২২ লক্ষ ৯৮ হাজার টাকার। দিলীপ ঘোষের দেশের বাড়ির আয়তন ৮০০ স্কোয়ার ফুট। সেটি পৈত্রিক সম্পত্তি। ২০২২ সালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় তিনি ৩৪৮৩ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট কিনেছিলেন। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪২ লক্ষ টাকা। তাঁর বাড়ির মোট মূল্য বাজার অনুপাতে ১ কোটি ৮৫ লক্ষ টাকা। দিলীপ ঘোষের স্ত্রী রিংকু দেবীর রাজারহাটের শাপুরজি পালোনজি গোষ্ঠীর আবাসনে একটি ফ্লাট রয়েছে। যার আয়তন ১৪০০ স্কোয়ার ফুট ।বর্তমানে বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। তাঁর দেওয়া খতিয়ান অনুযায়ী, ২০১৯ সালে লোকসভা ভোটে মেদিনীপুর থেকে যখন তিনি লড়েছিলেন তখন তিনি ছিলেন ৪৫ লক্ষ ৩৬ হাজার টাকার মালিক। ২০২৪ সালের লোকসভা ভোটে যখন তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সেই সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৮২ লক্ষ ৪৫ হাজার টাকা।শুধু তাই নয়, সেই সময় তাঁর ৫০ লক্ষ টাকা দেনা ছিল। কিন্তু বর্তমানে তিনি জানিয়েছেন তাঁর কোন আর ব্যক্তিগত ঋণ(Loan) নেই।

এখন তার স্থাবর ও অস্থাবর সবকিছু মিলিয়ে সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ হাজার টাকা। এর পাশাপাশি তার স্ত্রী রিঙ্কু দেবীর সম্পত্তির পরিমাণ ৯৩ লক্ষ টাকা। দিলীপ ঘোষ হলফনামায় জানিয়েছেন, ১৯৮০ সালে তিনি মাধ্যমিক পাস করেছেন। ১৯৮২ সালে ঝাড়গ্রাম থেকে ভোকেশনাল কোর্স করেন। তিনি মেদিনীপুরের আদি বাসিন্দা। তার নামে ১.৮৮ একক কৃষি জমি আছে। জমিটির বর্তমান বাজার দর ৪০ লক্ষ টাকা। তার স্ত্রীর নামে কোন চাষের জমি(Agricultuar Land) নেই। তবে রাজারহাটে একটি ১৩০৭ বর্গফুটের ফ্ল্যাট আছে। যেটি তার স্ত্রী ২০১৩ সালে কিনেছিলেন।। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় ২৮টি এফ আই আর আছে। বিধাননগর এমপি এমএলএ আদালতে মোট আটটি মামলা রয়েছে। এর পাশাপাশি ইচ্ছাকৃতভাবে আঘাতের ষড়যন্ত্র খুনের চেষ্টা, খুনের হুমকি, দাঙ্গা বাঁধানোর চেষ্টার মত একাধিক অভিযোগ রয়েছে।

মেদিনীপুর আসনে ২০১৯ সালে লোকসভা ভোটে ৮৯ হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২৪ সালে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ১ লক্ষ ৩৭ হাজার ভোটে হেরে গেছিলেন। সেই সময় হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, রাজনীতিতে সব সম্ভব ।তবে কি কারণে হয়েছে কে কি করেছে সব পর্যালোচনা করলে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব সঙ্গে বসে আলোচনা করবেন তিনি। এর বেশি সেই সময় তিনি কোন মন্তব্য করতে চাননি সংবাদ মাধ্যমের সামনে।

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও