‘৪৮ ঘণ্টা সময় দিচ্ছি হরমুজ খুলুন না হলে…’, ফের ইরানকে হুমকি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ফের ইরানকে চরম সময়সীমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ এপ্রিল) সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ ইরানের শাসকগোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘মনে আছে যখন আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে। হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা। তার মধ্যে হরমুজ প্রণালি না খুলে দিলে ইরানের উপর নরক নেমে আসবে। ঈশ্বর সহায় হোন।’ ট্রাম্পের এমন হুমকিকে অবশ্য পাত্তা দিচ্ছেন না ইরানের শাসকরা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় পাচ্ছেন না। লড়াই হবে চোখে চোখ রেখে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকার সেনা। বদলা নিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলিতে পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরান। ইতিমধ্যেই আমেরিকার সাত যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা। শুধু তাই নয়, বিশ্বে জ্বালানির ২০ শতাংশ যে জলপথ ধরে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্বের একাধিক দেশে জ্বালানি নিয়ে হাহাকার পড়ে গিয়েছে। গত ২২ মার্চ প্রথমবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে নরক দর্শন করানোর হুমকি ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই হুমকিকে পাত্তাই দেননি ইরানের শাসকরা।

খামেইনির দেশকে শিক্ষা দিতে ন্যাটো দেশগুলিকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতেও সাড়া মেলেনি। এর পর গত ২৬ মার্চ ফের ইরানকে যুদ্ধবিরতি মেনে নেওয়া এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা দেন ট্রাম্প। হুমকি ছেড়েছিলেন, ‘সময়সীমার মধ্যে ইরানের শাসকগোষ্ঠী  ভদ্রলোকের মতো হরমুজ খুলে না দিলে দেশটির বিদ্যু‍ৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।’ এদিন ফের একবার সেই সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ট্রাম্প।

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট