Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোমা-গুলি অতীত, শান্ত মঙ্গলকোটে তৃণমূলের ভরসা উন্নয়ন, জয়ের স্বপ্ন বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: বোমা-গুলির শব্দ, রাজনৈতিক অশান্তি, খুন ও দুষ্কৃতী তাণ্ডব। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এই ছিল রোজনামচা। ২০১১- সালের আগে বাম জমানায় এই অশান্তি ও ভয়ের পরিবেশ নিয়েই বেঁচে ছিলেন অজয় নদের পাড়ের বাসিন্দারা। ২০১১-এর পর রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। উন্নয়নে ভর করেই একসময়ের অশান্ত মঙ্গলকোট ফিরে এসেছে সমাজের মূলস্রোতে। ঝকঝকে রাস্তা, আলো, একাধিক সামাজিক প্রকল্প, বাঁচতে শিখিয়েছে পূর্ব বর্ধমানের এই জনপদকে। এখন ২০২৬, যুগ বদলেছে, সময়ের হয়েছে অনেক পরিবর্তন। মাঝ আকাশে জ্বলজ্বল করছে না বাম জমানার সূর্য।

তবুও ফের মঙ্গলকোটে জয়ের স্বপ্ন দেখছে সিপিএম। তাই এবার চোখ রাঙিয়ে নয়, হাতজোড় করে মানুষের কাছে যাচ্ছেন মঙ্গলকোটের সিপিএম প্রার্থী মিরাজ আলম। তাঁর প্রচারে এখন মূল ইস্যু, বেকারত্ব, বকেয়া ১০০ দিনের কাজের টাকা, দিনমজুরদের সমস্যা, কৃষকদের ফসলের ন্যায্য দাম। এইভাবেই নিজেদের লাল গড় ফিরে পাওয়ার চেষ্টা করছে বাম শিবির।

আরও পড়ুন: ‘ভোটে জিততে চক্রান্ত করছে বিজেপি’, সামসেরগঞ্জ থেকে সতর্কবার্তা মমতার

যদিও তাতে লাভ হবে না বলে কটাক্ষ করছে তৃণমূল। কারণ মঙ্গলকোটে এবারও ভোটে হাতিয়ার সেই উন্নয়ন। এই বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী। তিনি প্রচারে বেরিয়ে যেমন মনে করাচ্ছেন সিপিএমের সেই সময়ের কালো দিনগুলির কথা আবার বলছেন বিজেপির বর্তমানের বঞ্চনার কথা। তাঁর দাবি, সিপিএম বা বিজেপি নয়, এলাকার মানুষদের পাশে রয়েছে তৃণমূলই। স্বাস্থ্যসাথী থেকে যুবসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার, এইগুলিই তৃণমূলের জয়ের অনুঘটকের কাজ করবে।

২০২১-এর নির্বাচনে সিপিএম নয়, মঙ্গলকোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। যদিও বিভিন্ন এলাকা ঘুরলে বোঝা দায়, বিজেপি এখানে প্রধান বিরোধী শক্তি। নেই জমজমাট প্রচার, হাতে গোনা পতাকা ও ফ্লেক্স। যদিও জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শিশির ঘোষ। তিনি বলেন, ‘উন্নয়ন কম, দুর্নীতি ও অনিয়ম বেশি করেছে তৃণমূল। কাজ নেই। এলাকার যুবকদের বাইরে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে যুবসমাজ। তাই মানুষ আমাদের চাইছে।’ এখন ২৬-এর নির্বাচনে মঙ্গলকোট বিধানসভায় কার কপালে শিকে ছিড়বে তা জানা যাবে ৪মে।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে