রাহুলের মৃত্যু মামলায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের স্ত্রী প্রিয়াঙ্কার, কার কার নাম রয়েছে?

সেখানে রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক সপ্তাহ পর এখনও কিছু প্রশ্নের উত্তর অধরা। গত ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা। এরপর থেকেই কিছু প্রশ্নের উত্তর খুঁজছে অভিনেতার সহকর্মীরা। যদিও রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানিয়েছে যে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুতে কাঠগড়ায় উঠেছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। যার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়। সেদিন নির্দিষ্ট নিরাপত্তার নিয়ম মেনে শুটিং হয়েছিল কিনা বা অভিনেতা কীভাবে সমুদ্রে সবার সামনে তলিয়ে গেলেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, ঘটনার দিন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রকে বাঁচাতে গিয়েই ডুবে মৃত্যু হয় রাহুলের। যাই হোক, রাহুলের মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছে সেলেবদের সিংহভাগ।

গতকাল শনিবার বিকেলে রাহুলের মৃত্যুর প্রতিবাদ জানাতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী সহ টলিউডের বেশকিছু অভিভাবক। সকলেই রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে আগলে রেখেছিলেন। প্রতিবাদে সামিল ছিলেন তিনিও। যদিও মিছিলের আগে রিজেন্ট পার্ক থানায় এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়, এরপর রাতে প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ ঋতুপর্ণারা। সেখানেও একটি এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা। সেখানে রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করেন। যেখানে মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। যাঁদের মধ্যে রয়েছেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়-লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

এছাড়া প্রিয়াঙ্কা তাঁর এফআইআর-এর বয়ানেও জানিয়েছেন, তালসারিতে শুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। তবে অভিযোগ দায়ের করতে এত বিলম্ব কেন? এই বিষয়ে প্রিয়াঙ্কা তাঁর বয়ানে লিখেছেন, স্বামীকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছেন। রাহুলের মৃত্যু ভাবতেই পারছেন না তিনি। বিশ্বাস করতে পারছেন না যে, তিনি সত্যিই সেই মানুষটাকে হারিয়েছেন, যে তাঁকে সারাজীবন দিশা দেখিয়েছেন। সেই কারণেই তাঁর অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে। এছাড়া শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, পরিকল্পিতভাবে অবহেলা ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং করা ঝুঁকিপূর্ণ। সেই কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে। এফআই আর-এ আরও লেখা হয়েছে, প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যু নিয়ে মিথ্যা প্রচার করছে। তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা করা হবে। তবে অভিযোগ দায়েরের পরে এখনও কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি জারি করেনি প্রযোজনা সংস্থা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের