পয়লা বৈশাখে এপার বাংলার বাঙালির পাতে পদ্মার ইলিশ? সিদ্ধান্ত নেবেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই পয়লা বৈশাখ। বাঙালির চিরন্তন প্রাণের উ‍ৎসব। নতুন বছরের প্রথম দিনে বরাবরই ভাল-মন্দ দিয়ে ভুরিভোজ সারেন বাঙালিরা। সেই ভুরিভোজের ক্ষেত্রে পাতে ইলিশ থাকলে তো কথাই নেই। ওপার বাংলার বাঙালিরা পয়লা বৈশাখের দিন ব্যাগ হাতে বাজারে গিয়ে খোঁজেন এপার বাংলার পদ্মার ইলিশ। তবে এবার পয়লা বৈশাখে ওপার বাংলার বাঙালির পাতে পদ্মার ইলিশ পড়বে কিনা, তা নিয়ে খানিকটা সংশয় দেখা দিয়েছে। কেননা ওপার বাংলায় পদ্মার ইলিশ রফতানি নিয়ে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ‘পয়লা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

মন্ত্রী জানান, ‘ইলিশ সম্পদ রক্ষায় ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। ওই সময় খোকা ইলিশ ধরা,  বিক্রি ও মজুত নিষিদ্ধ থাকবে। এই এক সপ্তাহ সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে।’  ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে তিনি জানান, ‘সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রফতানি করে না। তবে সৌজন্য হিসেবে কিছু ইলিশ পাঠানো হয়ে থাকে। এবছর তা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’

উল্লেখ্য শেখ হাসিনা জমানায় প্রতি বছরই পয়লা বৈশাখ ও দুর্গাপুজোয় ওপার বাংলা-সহ ভারতে ইলিশ রফতানি করা হতো। কিন্তু ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের চরম অবনতি ঘটেছে। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় দুই দেশের সম্পর্ক বিষিয়ে গিয়েছিল। তারেক রহমান ক্ষমতায় আসার পরে তেমন উন্নতি ঘটেনি বিষিয়ে যাওয়া সম্পর্কে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক