IPL-এ আজ মুখোমুখি রাজস্থান-মুম্বই, খেলবেন হার্দিক? দুই দলের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (RR) ও মুম্বাই ইন্ডিয়ান্সের (MI)। এই ম্যাচে চলতি টুর্নামেন্টে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রাজস্থান। অন্যদিকে, গত ম্যাচে DC-এর কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলবে মুম্বই। আইপিএল ২০২৫-এ নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করার পর দলে বেশ কিছু বড় পরিবর্তন এনেছিল রাজস্থান। দলের প্রয়োজন অনুযায়ী তাদের টিমের ব্যাটার ও বোলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন এবং প্রতিপক্ষকে চাপের মুখে রাখছেন। তবে ব্যাট হাতে অধিনায়ক রিয়ান পরাগের ফর্ম তাদের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে।

অন্যদিকে মুম্বইয় টিমে হার্দিক খেলবেন কিনা সেই দিকে নজর থাকবে। কেমন হবে দুই দলের প্রথম একাদশ সেই দিকে চোখ থাকবে ক্রিকটমহলের। জানা গিয়েছে, হার্দিক এখন সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত। মুম্বইয়ের বোলিং কোচ পারস মামব্রে নিশ্চিত করেছেন যে, এই অলরাউন্ডার আজ দলের নেতৃত্ব দিতে ফিরে আসছেন। পাশাপাশি তিনি এও জানান যে, হার্দিকের আঘাত লাগেনি বরং তিনি অসুস্থ ছিলেন। ম্যাচের ঠিক আগের দিন হার্দিক নেটে ফিরেছেন এবং বেশ কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিয়েছেন। তার দলে ফেরাটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এক বিশাল স্বস্তির খবর।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (সি), শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা

প্রভাবশালী খেলোয়াড়: ডোনোভান ফেরেইরা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, সুশান্ত মিশ্র, তুষার দেশপান্ডে।

ইমপ্যাক্ট প্লেয়ার: ডোনোভান ফেরেইরা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, সুশান্ত মিশ্র, তুষার দেশপান্ডে

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেল্টন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (সি), শেরফেন রাদারফোর্ড, নমন ধীর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক মারকান্ডে, এএম গজানফার, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ

 ইমপ্যাক্ট প্লেয়ার: সূর্যকুমার যাদব, করবিন বোশ, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, অশ্বনী কুমার

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের