শরীরজুড়ে ক্লান্তি ও অবসাদ? ঘাটতি থাকতে পারে এই ৩ পুষ্টির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতে ৬-৭ ঘণ্টা ঘুমানোর পরেও যদি সারাদিন শরীরে ক্লান্তি, দুর্বলতা ও অবসাদ অনুভূত হয়, তবে সেটিকে শুধুমাত্র সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। অনেকেরই দেখা যায় মুখ নিস্তেজ হয়ে যাচ্ছে, চুল পড়ছে, ঘাড়-কাঁধে ব্যথা হচ্ছে, পাশাপাশি সর্দি-কাশি বা পেটের সমস্যাও লেগেই রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও কাজ করার মতো শক্তি পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় এই ধরনের সমস্যার পিছনে বড় কারণ হতে পারে শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি। বিশেষ করে ভিটামিন D, ভিটামিন B12 এবং  Iron কমে গেলে এই উপসর্গগুলি দেখা দিতে পারে।

কেন বাড়ছে পুষ্টির ঘাটতি?

বর্তমান জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছে। যার ফলে কম বয়সিদের মধ্যেও পুষ্টির ঘাটতির সমস্যা বাড়ছে।

•অস্বাস্থ্যকর লাইফস্টাইল

•অতিরিক্ত কাজের চাপ ও মানসিক স্ট্রেস

•রোদে কম বের হওয়া

•ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া

•সুষম খাদ্যের অভাব

কোন ৩ পুষ্টির ঘাটতিতে দেখা দেয় এই সমস্যা?

 ভিটামিন B12

এই ভিটামিন স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন B12-এর ঘাটতি হলে শরীরে দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি এবং রক্তকণিকার উৎপাদন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

 ভিটামিন D

 ভিটামিন D শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। এই ভিটামিনের ঘাটতিতে শরীরে ব্যথা, দুর্বলতা ও হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে।

Iron

Iron শরীরে অক্সিজেন পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Iron-এর অভাবে রক্তাল্পতা, অতিরিক্ত ক্লান্তি, চুল পড়া এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

কীভাবে ঘাটতি পূরণ করবেন?

•সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া

•ডাল, শাক-সবজি, ফল, বাদাম খাওয়া ।
•মাছ, মাংস, ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা

•প্রতিদিন অন্তত ১৫ মিনিট রোদে থাকা (Vitamin D-এর জন্য)

•প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে নিয়মিত সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা অত্যন্ত জরুরি।

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর