‘দ্রৌপদী’-র মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বারুইপুরে ধুন্ধুমার কাণ্ড

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী-বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মহাভারতের ‘দ্রৌপদী’ অভিনেত্রী-বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বারুইপুর মহকুমা শাসকের দফতরের সামনে প্রার্থী দের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দুই রাজনৈতিক দলের মিছিল প্রায় একই সময়ে এসডিও দফতরে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। স্লোগান পাল্টা স্লোগানে মুহূর্তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে, যখন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে মিছিল নিয়ে মহকুমা শাসক দফতরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই কুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল-এর সমর্থনে আরও একটি মিছিল বারুইপুর থানার সামনে দিয়ে একই গন্তব্যে যাচ্ছিল।

হঠাৎ করেই দুই মিছিল মুখোমুখি পড়তে বেঁধে যায় স্লোগান যুদ্ধ। নিমেষেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।  প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর উভয় পক্ষই নিজেদের দলীয় স্লোগান দিতে শুরু করে। স্লোগানে স্লোগানে প্রতিপক্ষকে কটাক্ষবিদ্ধ করে। ‘চোর চোর’ স্লোগান তোলে দুই দলই। যার ফলে সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। তবে ঘটনার পর বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ওরা আগে থেকেই জানত আজ আমরা মনোনয়ন জমা দিতে যাব। ইচ্ছাকৃতভাবে আমাদের পথ আটকে ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি। এটা সম্পূর্ণ শাসকদলের পরিকল্পিত। অন্য দিকে বিজেপিকে পাল্টা প্রশ্নবাণে বিদ্ধ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডল জানান, বিজেপি চক্রান্ত করে বাংলার মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। মানুষ সব বুঝতে পারছে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল মানুষ সঠিক দলকেই ভোট দেবে। জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করবে। বিজেপি এই ধরনের পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা তুলছে। যদিও পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। দুই পক্ষের মারপিট বন্ধ করে। এলাকায় নিরাপত্তা জোরদার করে। যদিও এই ঘটনায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবুও ওই এলাকায় রাজনৈতিক বচসা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। যদিও ভোটের আগে এই ধরনের ঘটনা নতুন নয় বলেই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে, বারুইপুরে মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির এই সংঘর্ষ ভোটের আগেই রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত করে তুলল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে