কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২০০০ টাকা, মিলবে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ২০০০ টাকা ।পরিবারের প্রত্যেক সদস্যদের ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা করা হবে। কৃষকদের জন্য থাকবে বিশেষ আর্থিক সুযোগ।আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রকাশিত ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। মঙ্গলবার (৭ এপ্রিল) কলকাতার এক অভিজাত হোটেলে বাংলার সাধারণ মানুষের  জন্য পাঁচটি প্রতিশ্রুতিকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, গোলাম আহমদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ইস্তেহার কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য। অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমি এখানে অনেকবার এসেছি। কিন্তু নির্বাচনের সময় কোনও সাংবাদিক সম্মেলন করিনি। আমরা অনেকদিন পর বাংলায় সব ক’টা আসনে প্রার্থী দিয়েছি। বাংলায় ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। কিন্তু বাংলায় উন্নয়ন হয়নি।’

বাংলায় উন্নয়নের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে কংগ্রেস সভাপতি বলেন, ‘এখানে উন্নতির প্রয়োজন আছে। বিজেপি উন্নয়নের কথা বলে না। শুধু সাম্প্রদায়িকতার রাজনীতি করে। বিজেপি ভয়ভীতির রাজনীতি করে। বেশ কিছু সংস্থাকে ব্যবহার করে, কাউকে ইডি, কাউকে ইনকাম ট্যাক্স, আবার কাউকে ভিজিলেন্সের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে। অন্য দলের নেতাদের নিজেদের দলের জোর করে সামিল করতে চায়।’ তিনি জানান, ‘কংগ্রেস ক্ষমতায় আসলে সমস্ত শূন্য পদ পূরণ করা হবে। প্রত্যেক জেলায় কেন্দ্র করা হবে। ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করা হবে। একসময় ছিল যখন কলকাতা বিনিয়োগের জন্য খ্যাতি ছিল। এখন কলকাতার যুবক হায়দ্রাবাদে যাচ্ছে ,পুণে যাচ্ছে। সেখানে থেকে বোঝা যাচ্ছে যে এখনে কতটা পরিবেশ নষ্ট হচ্ছে। বিজেপির যারা বড় বড় কথা বলে তারা এখনে কিছু করেনি। তাই তৃতীয় বিকল্প আমরা নিয়ে এসেছি । বাংলায় সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। তাই আমাদের বেঙ্গল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করা হবে। শিক্ষা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার, মহিলা দের আত্মনির্ভর করার জন্য মহিলাদের ২ হাজার টাকা দেওয়া হবে। তাদের বিনা মূল্য শিক্ষা দেওয়া হবে। ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে। প্রত্যেক নাগরিকদের দেওয়া হবে। কৃষকদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ে অপরাধী যে কোনো পার্টি হবে তাদের ছাড়া হবে না। বাংলাকে রুল অফ ল তৈরি করা হবে। এখনে দুর্নীতি কত বড় হয়েছে। একজন মন্ত্রীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সেটাই বড় প্রমাণ।

খাড়গের কথায়, ‘বিজেপির কাজ হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ঘৃণার রাজনীতি ছড়ানো। আমরা ঘৃণার রাজনীতিকে টক্কর দেওয়ার জন্য কাজ করব। নাগরিকদের দেখতে হবে যে শর্ট টার্ম পলিটিক্স চাই, নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলতে হবে। কংগ্রেস যে যে রাজ্যে যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ করেছে। গরীব মানুষের সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাকে শুধু বেঁচে থাকতে হবে না। দেশের পতাকা উর্ধ্বে তুলে ধরতে হবে।’

জয়রাম রমেশ(Jai Ram Ramesh) নন্দলাল বোসের নাতির ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে  জয়রাম রমেশ বলেন, ‘বিখ্যাত শিল্পী নন্দলাল বোস আমাদের সংবিধানের চিত্র তৈরি করেছিলেন। তাঁর নাতি এবং তাঁর স্ত্রীকে বাদ দেওয়া হয়েছে। বাংলায় SIRকে কেন্দ্রে করে একটা ভয়ঙ্কর খেলা খেলেছে বিজেপি এবং নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। আমরা আশা করি সমস্ত বৈধ ভোটারদের নাম উঠবে। বন্দেমাতরমকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশানা করছে বিজেপি। বন্দেমাতরম সবাই মিলে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বদনাম করছে। আমাদের জন গণ মনকে সরাতে চায় বিজেপি। তারা ঘৃণ্য রাজনীতি ভাগাভাগির রাজনীতি করার চেষ্টা করছে। তাই কংগ্রেস বিকল্প পথ তৈরি করেছে। এই পাঁচ গ্যারান্টি বাংলার মানুষদের একটা নতুন পথ দেখাবে। ২০ বছর পর কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়েছে।’  

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের