বিজেপিকে সাম্প্রদায়িক জাতি বিভাজনকারী বলে দল ছাড়লেন ৫ সংখ্যালঘু নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের ভোট চাইতে ভয় পাওয়ার অভিযোগ আগেই বিজেপির বিরুদ্ধে করেছে বামেরা। তাই সংখ্যালঘু ভোট পেতে সংখ্যালঘু নেতৃত্বকে কাজের লাগানোর চেষ্টায় ছিল বিজেপির। কিন্তু তার আগেই ঘটল অঘটন, বিজেপির নির্বাচনী স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানের বিরুদ্ধে গর্জে উঠলেন দলেরই সদস্যরা। বিজেপিকে সাম্প্রদায়িক জাতি বিভাজনকারী ও মুসলিম বিদ্বেষী বলে অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন পাঁচজন সংখ্যালঘু নেতা(5 Minority Leader)। একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ত্যাগের কথা জানান তাঁরা।

যাদের মধ্যে রয়েছেন ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত দক্ষিণ মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সভাপতি বর্তমান রাজ্য কমিটির সদস্য আব্দুস সালাম, শেখ জিয়াউদ্দিন দক্ষিণ মালদহের সংখ্যালঘু সেলের সহ-সভাপতি, ২৯ নম্বর মন্ডল বিজেপির সংখ্যালঘু সাধারণ সম্পাদক শেখ আনেশ, শেখ আব্দুল ২৯ নম্বর মন্ডল বিজেপির সংখ্যালঘু সহ-সভাপতি ও শেখ জিমিদার প্রাক্তন জেলা কমিটির সদস্য। তবে শুধু নেতৃত্বরা নয়, রয়েছে অনেক বিজেপি কর্মীরা। এরপর মানিকচকে বিজেপির সংখ্যালঘুর কোনো মন্ডল নেতৃত্বই থাকলো না বলে দাবি আব্দুস সালামের।

তার অভিযোগ ২০২১ সালে বিজেপিতে যোগদানের সময় বিরোধী দলনেতা ও মানিকচকের(Manickchak) বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডল দাবি করেছিলেন বিজেপি সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলে। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম তারা একেবারে মুসলিম বিদ্বেষী। এই বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে একটি আসনের কোন মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এমনকি নির্বাচন কমিটিতে কোথাও জায়গা দেওয়া হয়নি।বিভিন্ন সময় দলীয় মঞ্চে সংখ্যালঘু নেতৃত্বকে উঠতে দেওয়া হতো না। কিন্তু তা সত্ত্বেও তারা দলে ছিলেন, কিন্তু যেভাবে এসআইআর করে বেছে বেছে মুসলিম সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে তারপর আর এই দলে থাকা সম্ভব নয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক