লাগবে না ডিম, পাঁপড়-সয়াবিন দিয়ে বানান নিরামিষ ওমলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের বেশ কয়েকটা দিন বেশিভাগ বাড়িতে হয় নিরামিষ রান্না। কিন্তু প্রতিদিন কি হবে তা ভাবাতে ভাবতে সময় চলে যায়। আবার অনেকে নিরামিষ খেতে নাক শিটকান। রোজ কি রান্না হবে তা ভেবেই হয় মাথাব্যাথা। রইল এমন এক রেসিপি যা দেখে অনেকেই ডিমের অমলেট ভেবে ভুল করতে পারেন। কিন্তু নেই ডিমের কোনও  ছোঁয়া। বানান  নিরামিষ পাঁপড়-সয়াবিনের ওমলেট। রইল রেসিপি। 

উপকরণ  

উপকরণ

১০০-১২০ গ্রাম সয়াবিন

২টি মাঝারি আলু সেদ্ধ

৪-৫টি সাধারণ পাঁপড়

দেড় ইঞ্চি আদা কুচি

৪-৫টি কাঁচালঙ্কা

একমুঠো ধনেপাতা

২টি বড় টম্যাটো

১ টেবিল চামচ গোটা জিরে

১টি তেজপাতা

১ চা চামচ হলুদ

১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সর্ষের তেল

পদ্ধতি

প্রথমে সয়াবিন নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। আলু সেদ্ধ করে চটকে নিন। তারপর টম্যাটো, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা মিক্সারে ঘুরিয়ে নিন। এবার  কড়াইয়ে তেল গরম  করে তাতে দিন আধ চা-চামচ জিরে ফোড়ন। এবার  মশলার অর্ধেকটা করে তাতে সয়াবিন এবং সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিন। দিন স্বাদমতো নুন। তারপর সমস্য উপকরণ মিক্সারে ঘুরিয়ে নিন। এবার  পাঁপড় জলে ডুবিয়ে জল ঝরিয়ে  তাতে  সয়াবিনের পুর ভরে  অমলেটের  আকারে গড়ে নিন। তারপর    সর্ষের তেলে উল্টে-পাল্টে ভেজে তুলে রাখুন। এবার  কড়াইয়ে তেল দিয়ে জিরে এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। গন্ধ বের হলে তাতে টম্যাটো-আদা বাটা  দিন।  হলুদ-নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কিছুটা গরম জল দিয়ে আঁচ কমিয়ে  ফুটিয়ে তাতে  সয়াবিনের অমলটে দিয়ে আরও ৫ মিনিট আঁচ কমিয়ে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে নিরামিষ অমলেট। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য