‘‌স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন’‌, নাম না করে জুনকে বেলাগাম কুকথা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এখন বিধানসভা নির্বাচনের মরশুম। আর এবারের নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তখন থেকেই বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন তিনি। কখনও উত্তর প্রদেশের ধাঁচে এনকাউন্টার করার নিদান, কখনও পুলিশকে আক্রমণ করার নিদান, এবার বাংলায় ভোট কেমন করে করতে হবে দেখিয়ে দেবেন বলে হুমকি এসব দিয়েছেন বিজেপির দাবাং নেতা। এবার একজন তৃণমূলের মহিলা সাংসদকে নাম না করে বেনজির ও বেলাগাম আক্রমণ করলেন দিলীপ ঘোষ। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য– রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া সম্পর্কে দিলীপ ঘোষ এমন মন্তব্য করেছেন যাতে শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়। খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে জুন মালিয়ার নাম না করেই দিলীপের বেলাগাম মন্তব্য, ‘‌এখন আরও একজন ফুটফুটে, ফর্সা এমপি হয়েছে। তাকে দেখেছেন আপনারা? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে, নমিনেশনের দিন। দু’জনে মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি। ডান্স দেখুন ফ্রিতে। বেশ! আর কিছু চাইবেন না।’‌

অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এই কুরুচিপূর্ণ মন্তব্যে মেজাজ হারাননি তৃণমূল সাংসদ জুন মালিয়া। বরং অত্যন্ত ঠান্ডা মাথায় বিজেপি নেতাকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। জুন মালিয়ার বক্তব্য, ‘‌উনি সরাসরি অপমান করেননি, তবে দিলীপদার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। আমাকে ফর্সা–ফুটফুটে বলেছেন। আগেও উনি বলেছিলেন আমাকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি দিলীপদা আমাকে পছন্দ করেন।’‌ আগেও নানা বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন দিলীপ ঘোষ। তারপরও নিজেকে শোধরাননি।

এছাড়া আগেও একাধিকবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নানা বিরোধী নেতৃত্বের প্রতি কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে দিলীপের বিরুদ্ধে। তিনি নিজেকে বদলাননি। সে প্রমাণ মিলল তাঁর বক্তব্যে। দিলীপের কুকথা, ‘‌একজন বড় নেত্রী আছেন, সবাইকে গালিগালাজ করেন। রাত ১২টা ১টার সময় দাঁড়িয়ে কোনও ভদ্রলোক আর ভদ্রমহিলা একসঙ্গে চা খান। কোনও মহিলা বাড়ির বাইরে থাকেন? আর এখানে একজন এমপি হয়েছেন। টুকটুকে ফর্সা এমপি হয়েছেন। সেদিন এসেছেন আর ডান্স দেখিয়ে চলে গেছেন। তাঁকে আর দেখেছেন?’‌ পাল্টা জুনের জবাব, ‘‌মনোনয়নের সময় কর্মীদের সঙ্গে আনন্দ করে নাচ করাতে তো কোনও সমস্যা নেই। কারণ ওঁর দলেরই লোক, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তো আমার থেকেও বেশি নাচেন! লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন। আমি ফর্সা কিনা বা আমি কেন নাচলাম—এগুলি কোনও রাজনৈতিক কথা হতে পারে না।’‌

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও