ভারতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দর কমাল FIFA

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বাজারে বড় ধাক্কা খেল ফিফা । ২০২৬ ও ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ -এর সম্প্রচার স্বত্ব এখনও বিক্রি হয়নি। আগ্রহের অভাবে বাধ্য হয়ে উল্লেখযোগ্যভাবে দাম কমাতে হয়েছে সংস্থাকে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা বর্তমানে ভারতীয় উপমহাদেশে এক কঠিন বাণিজ্যিক বাস্তবতার মুখে। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রি না হওয়ায় উদ্বেগ বাড়ছে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে।
প্রথমে এই দুই বিশ্বকাপের সম্প্রচার অধিকার মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্য ধার্য করা হয়েছিল। কিন্তু বাজারে আগ্রহ না থাকায় সেই মূল্য কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনতে হয়েছে। তবুও এখনও পর্যন্ত কোনও বড় সম্প্রচার সংস্থা চুক্তিতে আগ্রহ দেখায়নি। প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সম্প্রচার সংস্থা JioStar এই দুই বিশ্বকাপের জন্য মাত্র ২৫ মিলিয়ন ডলারের মূল্যায়ন করেছে। যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য Viacom18-এর দেওয়া ৬২ মিলিয়ন ডলারের তুলনায় অনেকটাই কম।

আরও পড়ুন:ক্যান্সারের ধাক্কা, ৩-৬ মাস সময়! কী জবাব দিয়েছিলেন যুবরাজ সিং? 

অন্যদিকে Sony Pictures Networks India আপাতত বড় অঙ্কের ক্রীড়া সম্প্রচার অধিকার কেনা থেকে সরে এসে রক্ষণাত্মক অবস্থান নিয়েছে। বাজারে প্রতিযোগিতা কমে যাওয়া এবং ক্রীড়া সম্প্রচারে লাভের অনিশ্চয়তা এই পরিস্থিতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভারতে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তার কারণে আন্তর্জাতিক ফুটবল সম্প্রচার থেকে প্রত্যাশিত লাভ হচ্ছে না। ফলে বড় সংস্থাগুলি এখন বিনিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হয়ে উঠেছে। ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। তার আগেই যদি সম্প্রচার স্বত্ব বিক্রি না হয়, তাহলে ভারতীয় দর্শকদের জন্য বড় অনিশ্চয়তা তৈরি হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ফিফাকে আরও ছাড় দিতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে