‘‌সৌজন্য বজায় রাখবেন’‌, নাম না করে অভয়ার মাকে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় সভা করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে পানিহাটি বিধানসভায় তৃতীয় সভা করতে আসেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ–সহ অন্যান্য কয়েকজন প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি। তবে এখান থেকে আজ পানিহাটির বিজেপি প্রার্থীকে নাম না করে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র উত্তর ২৪ পরগনার পানিহাটি। আরজি করের মৃতা চিকিৎসকের মা এবার এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। আর তারপরই পানিহাটির ভোটযুদ্ধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে তৃণমূল কংগ্রেসেও নতুন প্রার্থী দিয়েছে। অভিজ্ঞ, বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আর তাঁর হয়ে আজ বৃহস্পতিবার পানিহাটির নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপি প্রার্থীকে সৌজন্য রাখার বার্তা দেন।

অন্যদিকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও কটূক্তি করবেন না বলে সভা থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কদিন আগে তৃণমূলনেত্রীর উদ্দেশে কুকথা বলেছিলেন অভয়ার মা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে রাজ্য–রাজনীতির আঙিনায়। সেটা মনে আছে মুখ্যমন্ত্রী। আর তা মাথায় রেখেই আজ নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আপনার সন্তান, শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন, ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক সম্পর্কে কিছু কথা বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’‌

এছাড়া কারও নাম নেননি মুখ্যমন্ত্রী। তবে পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মাকে উদ্দেশ্য করেই এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। কদিন আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন পানিহাটির বিজেপি প্রার্থী বলে অভিযোগ। আর তা নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পানিহাটির বিজেপি প্রার্থীর মন্তব্য শুধু নিন্দনীয়ই নয়, তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও ক্ষতিকর। সেখানে আজ, বৃহস্পতিবার পানিহাটিতে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর