Loading live market data...
Loading active stocks...
Connecting...

চৈত্র সন্ন্যাসে গঙ্গাস্নান করতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের, শোকাহত পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র সন্ন্যাস উপলক্ষে গঙ্গাস্নান করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। নদিয়ার ফুলিয়া বয়রাঘাটে স্নানের সময় গঙ্গার জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ২২ বছর বয়সি প্রদীপ বসাকের। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র সন্ন্যাসী হিসেবে এবারই প্রথম গঙ্গাস্নানে অংশ নিতে এসেছিলেন প্রদীপ। স্নানের সময় আচমকাই তিনি গভীর জলে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যান্য স্নানার্থীরা তাকে আর খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে ঘাটে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পঞ্চায়েত সদস্য, উপপ্রধান এবং শান্তিপুর থানার পুলিশ। প্রথমে SDRF এবং পরে NDRF-এর দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই যুবককে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মোদির সভায় হাত সাফাই, খোয়া গেল ৫০টি মোবাইল! নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ

হাসপাতালে মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। শোকে স্তব্ধ হয়ে পড়েন এলাকাবাসীরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রদীপ সাঁতার জানতেন না। অনুমান করা হচ্ছে, ঘাটের নির্ধারিত নিরাপদ অংশ ছেড়ে কিছুটা দূরে নেমে পড়াতেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের দাবি, মূল ঘাট এলাকায় তেমন কোনো বিপজ্জনক পরিস্থিতি নেই। তবে স্নানার্থীরা প্রায়ই নির্ধারিত সীমানা অতিক্রম করে গভীর জলে চলে যাওয়ায় বিপদ বাড়ছে। এদিন দুর্ঘটনার পর পুলিশ, পঞ্চায়েত এবং উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে চৈত্র সন্ন্যাস উপলক্ষে গঙ্গাস্নানে আসা সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘সন্তানদের আমার বিরুদ্ধে মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট