মোদির সভায় হাত সাফাই, খোয়া গেল ৫০টি মোবাইল! নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ। চুরি গেল প্রায় ৫০টি মোবাইল। এমনটাই অভিযোগ। এই মোবাইল চুরির পিছনে রয়েছে বিশেষ একটি গ্যাং। অভিযোগ ওই গ্যাংয়ে থাকা কয়েকজন যুবক দল বেঁধে আজ, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় প্রবেশ করে। ভোটের মুখে মোদির সভায় এদিন যথেষ্ট ভিড় হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে এসেছিলেন বিজেপি কর্মীরা। আর সেই ভিড়ের সুযোগ নিয়েই ওই বিশেষ গ্যাং হাত সাফাই করেছে বলে অভিযোগ পুলিশের। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর সভায় নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। এখন রাজ্যে ভোটের কারণে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। তাই পুলিশ-প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। প্রধানমন্ত্রীর সভায় নিরাপত্তায় কোনও গাফিলতি হলে তার দায় পুলিশেরও।

আরও পডুন: বেনজির ভোটপ্রচার, তৃণমূলের পার্টি অফিসে হাজির বিজেপি প্রার্থী!

যদিও মোবাইল চুরির অভিযোগ পেয়েই তড়িঘড়ি পদক্ষেপ করেছে হীরাপুর থানার পুলিশ। আটক করা হয়েছে কয়েকজন যুবক ও একজন নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এসেছে তারা, শুরু হয়েছে তদন্ত। আসানসোলের পোলো গ্রাউন্ডে এদিন প্রধানমন্ত্রীর মোদির জনসভা ছিল। হিরাপুর থানার অন্তর্গত ওই মাঠে ভিড় করেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই মোবাইল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। মোবাইল চুরির ঘটনা সামনে আসতেই বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। যদিও এটাকে তৃণমূলের চক্রান্ত বলে তোপ দেগেছে গেরুয়া শিবির।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটিয়েছে ১০-১২ জন যুবক। তারা কোথা থেকে এসেছিলেন সেটাও জানার চেষ্টা করছে হীরাপুর থানা।

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকাল থেকেই অ্যাকশন মোডে ইডি, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সদর দফতরে তল্লাশি

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী