রাজ্যে অবৈধভাবে প্রবেশ আফগান নাগরিকের, নদিয়া থেকে গ্রেফতার

সূত্রের খবর, ওই ব্যক্তি গোপনে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আসতেই একের পর এক কেলেঙ্কারি! দেশের ৫ রাজ্যে ভোট। আজ হয়ে গেল অসম এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের ভোট আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। তার আগেই রাজ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকছে ভিনদেশী নাগরিক। যাতে রীতিমতো আতঙ্কে প্রশাসনিক মহল। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এমন আবহে এবার নদিয়ার রাণাঘাট থেকে গ্রেফতার হল এক আফগান অনুপ্রবেশকারী। যিনি অবৈধভাবে আফগানিস্তান থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন, এবং এখানেই লুকিয়েছিলেন বলে অভিযোগ।

তবে পুলিশের চোখের আড়ালে বেশিদিন থাকতে পারল না। অবশেষে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই ধরা পড়ল ওই আফগান অনুপ্রবেশকারী। সূত্রের খবর, ওই ব্যক্তি গোপনে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ই ধানতলা থানার অন্তর্গত দত্তপুলিয়া সীমান্তে সতর্ক নজরদারিতে থাকা বিএসএফ জওয়ানদের চোখে পড়ে যায় সে। তাঁর সন্দেহজনক গতিবিধি দেখেই তাঁকে ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করে বিএসএফ। এরপর তাঁকে ধানতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক তথ্য। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরে সে দিল্লিতে আত্মগোপন করেছিল। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিল সে, তা জানা যায়নি। আজ ধৃতকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছিল। এই ঘটনার পর সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পাশাপাশি গোটা ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন উঠছে—কীভাবে এতদিন ধরে ভারতে লুকিয়ে ছিল ওই ব্যক্তি? তার পিছনে কি বড় কোনও চক্র কাজ করছে নাকি অন্য কোনও উদ্দেশ্য আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তৎপর প্রশাসন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য