হাওড়া ডিভিশনে বাতিল বহু লোকাল, চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চরম যাত্রী দুর্ভোগের আশঙ্কা। হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বেশ কিছু লোকাল। প্রায় ৬ (৩৬০ মিনিট) ঘণ্টা ধরে বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল রুটে একাধিক লোকাল ট্রেন। ব্যান্ডেল স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের জন্য আগামী ১২ এপ্রিল, রবিবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। আজ, শুক্রবার এমনটাই জানিয়েছে পূর্ব রেল। রবিবার ছুটির দিন থাকলেও সেদিন দুুপুরে বাতিল থাকবে একাধিক লোকাল। রেল সূত্রে খবর, আগামী রবিবার দুপুর ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত বাতিল থাকবে লোকাল ট্রেনগুলি। যার ফলে ছুটির দিন হলেও যাত্রীদের পড়তে হবে বিপাকে।

কোন কোন ট্রেন বাতিল থাকছে? পূর্ব রেল তালিকা দিয়ে জানিয়েছে,
বাতিলের তালিকায় থাকছে- ৩৭৬৫৭ ও ৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান লোকাল, ৩৭৬১১ হাওড়া- পান্ডুয়া লোকাল, ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল, ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ ও ৩৭৫৪২ ব্যান্ডেল-হাওড়া লোকাল। ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫২ কাটোয়া-বর্ধমান লোকাল, ৩৭৬১৪ পান্ডুয়া-হাওড়া লোকাল। ৩৭৬৫৮ মেমারি-হাওড়া লোকাল, ৩৭৫৪১ নৈহাটি লোকাল। গুরুত্বপূর্ণ রুটে এতগুলি ট্রেন দুপুরের সময়ে বাকি থাকার ঘোষণায় দেখা দিয়েছে চরম যাত্রী দুর্ভোগ।

আরও পডুন: জল্পনাই সত্যি! শেষ মুহূর্তে অভিনব বাদ, কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের মুখ সোমনাথ দত্ত

শুধু তাই নয়, ৫৩০০১ হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ওইদিনই ছাড়বে দেরিতে। বিকেল ৪টে বেজে ৫ মিনিটের বদলে, ট্রেনটি ছাড়বে ৪টে ৩৫মিনিটে। অর্থাৎ আধ ঘণ্টা দেরিতে আগামী ১২ এপ্রিল ছাড়বে ৫৩০০১ হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। একই সঙ্গে আগামী রবিবার ৩৭৯১৭ হাওড়া- কাটোয়া লোকাল কুড়ি মিনিট দেরিতে চলবে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির