জল্পনাই সত্যি! শেষ মুহূর্তে অভিনব বাদ, কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের মুখ সোমনাথ দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : জল্পনার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে প্রার্থীবদল তৃণমূলের। কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের বদলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। দুদিন ধরেই কৃষ্ণনগরের উত্তরের শাসক এবং বিরোধী দুই দলের প্রার্থী নিয়েই ছিল টানাপোড়েন।

সূত্রের খবর, তৃণমূল আগেই এই কেন্দ্রে প্রার্থী করেছিল অভিনব ভট্টাচার্যকে।কিন্তু তাঁর কাজের জন্য বদল হতে পারে কৃষ্ণনগর উত্তরে এমনি জল্পনা ছড়িয়েছিল। তিনি সরকারি ভাবে কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। প্রার্থী হতে হলে আইনতভাবে তাঁর এই চুক্তি সরকারের সঙ্গে বাতিল করতে হতো। তা তিনি করেননি বলেই সূত্রের খবর। খবর চাওয়ার হওয়া মাত্রই তৃণমূল উত্তর সাংগঠনিক জেলা যুব সভাপতি অয়ন দত্ত তৎক্ষণাৎ নমিনেশন কেন্দ্রে এসে পৌঁছায়। প্রার্থী হিসেবে ঠিক করা হয় সোমনাথ দত্ত। মনোনয়নও জমা দিয়েছেন সোমনাথ দত্তকে। যিনি তৃণমূলের বহুদিনের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। মুখে কোন কিছু স্বীকার না করলেও শোনা যাচ্ছিল অয়ন দত্ত এসেছিলেন সোমনাথ দত্তকে তৃণমূলের প্রতীক দিতে।

শুক্রবার নির্বাচন কমিশনের স্ক্রুটিনি প্রকাশের পরে দেখা গেল কৃষ্ণনগর উত্তরের প্রার্থী বদল হয়েছে। সেখানে পরিষ্কার তালিকায় লেখা রয়েছে কৃষ্ণনগরের উত্তরের তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সোমনাথ দত্ত। অভিনব ভট্টাচার্যের তালিকায় নাম কোথাও নেই। ইতিমধ্যেই প্রার্থীবদল নিয়ে জোর চাপানোতোর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে।

বুধবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়েও রাজনৈতিক জলঘোলা হয়েছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির তরফে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দুই নেতা। একজন তারক চট্টোপাধ্যায় ও অপরজন চঞ্চল বিশ্বাস। একই কেন্দ্রে দলীয় প্রতীকে দুই প্রার্থী ভোটে দাঁড়ানোতে ব্যাপক ঝামেলা শুরু হয়। পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?