বৈভব-ধ্রুবের তাণ্ডব, বেঙ্গালুরুকে দুরমুশ করে জয়ী রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বৈভব সূর্যবংশী ও ধ্রুব জুরেলের ব্যাটিং তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেলেন বিরাট কোহলিরা। শুক্রবার (১০ এপ্রিল) রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিলেন রজত পাতিদাররা। জবাবে ১২ বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট রেখে জয় হাসিল করে রিয়ান পরাগের দল।

জয়ের জন্য ২০২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও বৈভব সূর্যবংশী। বেঙ্গালুরুর জশ হেজেলউড- আর্শদীপ সিংহদের নিয়ে ছেলেখেলা করেন। অতি আগ্রাসী হয়ে খেলতে গিয়ে দ্বিতীয় ওভারে হেজেল উডের বলে জিতেশ শর্মার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন যশস্বী। তিনি করেন ৮ বলে ১৩। দ্রুত উইকেট হারালেও তাণ্ডব থামাননি বৈভব। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন রাজস্থানের তরুণ ব্যাটার। উল্টো প্রান্তে তাণ্ডব শুরু করেন ধ্রুব জুরেল। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় ৯৭।

বেধড়ক পিটুনি খেয়ে দিশেহারা হয়ে পড়েন বেঙ্গালুরুর বোলাররা। বলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যেভাবে ব্যাট করছিলেন বৈভব তাতে মনে হচ্ছিল সহজেই শতরান পেয়ে যাবেন। তবে তার হয়নি। নবম ওভারে বল করতে এসে রাজস্থান শিবিরকে জোড়া ধাক্কা দেন ক্রুণাল পাণ্ড্য। প্রথম বলে বৈভবের তাণ্ডব থামান। ২৬ বলে আটটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। পরের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন সিমরান হেইটমায়ার। পাঁচ নম্বরে নামা রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ ক্রুণালের হ্যাটট্রিক আটকে দেন। তবে পরের ওভারে জস হেজলউডের বলে ফিরে যান পরাগ। মাত্র পাঁচ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রাজস্থান। ১০ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় চার উইকেটে ১৩৭। পর পর উইকেট খোয়ালেন ম্যাচের উপর থেকে রাজস্থানের নিয়ন্ত্রণ হারাতে দেননি ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা রেখে খেলতে থাকেন দুজনেই। মারমুখী মেজাজে খেলতে অনায়াসে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। তাঁকে যোগ্য সঙ্গত করেন জাদেজা। ৩৮ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার। শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। জুরেল ৪৩ বলে ৮১ এবং জাদেজা ২৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল রাজস্থান রয়্যালস।

গুয়াহাটির অসম ক্রিকেট সংস্থার মাঠে এদিন টস জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় আরসিবি। জোফ্রা আর্চারের প্রথম বলে শূন্য রানে ফেরেন ফিল সল্ট। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। তৃতীয় ওভারে আর্চারের বলে ফেরেন পাড়িক্কল। তিনি করেন ৭ বলে ১৪। অতি আগ্রাসী হতে গিয়ে পঞ্চম ওভারে রবি বিষ্নোইয়ের বলে ফেরেন বিরাট। তিনি করেন ১৬ বলে ৩২। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আরসিবি। পাওয়ার প্লের পরের ওভারে ফিরে যান ক্রুণাল পাণ্ড্য। তাঁর অবদান মাত্র ১ রান। ছয় নম্বরে নামা জিতেশ শর্মা ও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। ৮ বলে ৫ রান করে ব্রিজেশ শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন।

সাতে নেমে আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে দ্রুত ফেরেন টিম ডেভিড। তিনি করেন ৯ বলে ১৩ রান। ক্রিজের অন্যপ্রান্তে দাঁড়িয়ে উল্টোপ্রান্তে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখতে থাকেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে মিলে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন।১৪তম ওভারে বল করতে এসে আরসিবির সপ্তম উইকেটের প্রতিরোধ ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকা (১১ বলে ২২) রোমারিওকে সাজঘরে ফেরত পাঠান। একা কুম্ভ হয়ে লড়াই করে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রজত। আগ্রাসী মেজাজে খেলতে থাকা আরসিবি অধিনায়ককে ফিরিয়ে রাজস্থান শিবিরে স্বস্তি এনে দেন সন্দীপ শর্মা। চারটি চার ও চার ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬৩ রান করেন রজত। ৯ নম্বরে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন বেঙ্কটেশ আইয়ার। মূলত তাঁর মারমুখী মেজাজে ব্যাটিংয়ের দৌলতে ২০১ রানে পৌঁছে যায় আরসিবি। বেঙ্কটেশ ১৫ বলে ২৯ ও ভুবনেশ্বর কুমার ৭ বলে ৯ রান করে অপরাজিত থাকেন।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক