পদ্ম শিবিরে পরিবারতন্ত্র! স্বজনপোষণের অভিযোগে বিদ্রোহ বিজেপি নেত্রীর

শুধুই প্রচার আর মিথ্যের ফুলঝুড়ি। বিজেপির তরফে বারবার বিরোধী দলকে খোঁচা দেওয়া হয় পরিবারতন্ত্র নিয়ে। কিন্তু বঙ্গে সেই পরিবারতন্ত্রেই ভরসা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধুই প্রচার আর মিথ্যের ফুলঝুড়ি। বিজেপির তরফে বারবার বিরোধী দলকে খোঁচা দেওয়া হয় পরিবারতন্ত্র নিয়ে। কিন্তু বঙ্গে সেই পরিবারতন্ত্রেই ভরসা বিজেপির। অন্তত পুরসভার ভোটে তেমনটাই দেখা যাচ্ছে। যা নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন পুরুলিয়ার বিজেপি নেত্রী ঈশিকা ওঝা। ফেসবুক পোষ্টেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভপ্রকাশ করে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেত্রী।

ঈশিকার অভিযোগ, বেছে বেছে নেতাদের কাছের মানুষদের টিকিট দেওয়া হয়েছে। যারা দলের হয়ে কাজ করেছে তারাই বঞ্চনার শিকার হচ্ছে। দলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও পদ খোওয়ানোর ভয়ে মুখ খোলেন না অনেকেই। এই পুর নির্বাচনে পুরুলিয়ার বেশ কয়েকটি ওয়ার্ডে দলের নেতাদের পরিবারের লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। যারা কোনওদিন দলের পতাকা পর্যন্ত ধরেনি। পার্টি অফিসেও পা দেয়নি। পুরসভার অধীনে ৪টি সংখ্যালঘু ওয়ার্ড রয়েছে। কিন্তু সেখানে কোনও সংখ্যালঘুকে টিকিট দেওয়া হয়নি। দলের কাজ করে যারা তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। তাঁর আরও দাবি, বহু কর্মী এই জন্য বাড়িতে বসে গিয়েছে। ঈশিকার এই বিদ্রোহে পুরুলিয়া বিজেপিতে শুরু হয়েছে চাপানউতোর।

পরিস্থিতির সামাল দিতে পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন, ‘সবদিক দেখেই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত। যারা টিকিট পেয়েছে তারাও যোগ্য। যারা পায়নি তারাও যোগ্য। আমাদের দলে এত যোগ্য প্রার্থী রয়েছে যে, সবাইকে টিকিট দেওয়া সম্ভব হয়নি। আমি কর্মীদের কাছে অনুরোধ করব মান-অভিমান না করে ভোটের কাজে নামতে।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য