আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিতর্ক নিয়েই মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রিমিয়ারেই হাজার-হাজার ভক্তের ঢল

নিজস্ব প্রতিনিধি: মাইকেল জ্যাকসনের বায়োপিকের প্রিমিয়ার দেখতে হাজার হাজার মাইল ভ্রমণ করে বার্লিন পৌঁছলেন পপ সম্রাটের ভক্তরা। গতকাল শুক্রবার বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে তৈরি নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার, যা দেখতে ভক্তের ঢল উপচে পড়েছিল। যদিও আজও পপ সম্রাটের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলি তাঁকে তাড়া করে বেড়ায়। তবুও জ্যাকসনের ভক্তদের সংখ্যা বিশ্বজুড়ে বহাল রয়েছে। তাঁর অনুকরণ করে বহু মানুষ রোজগারও করছেন। যদিও তাঁর নৃত্যশৈলী নকল করার সাহস আজ পর্যন্ত কারও হয়নি।

গতকাল জার্মান রাজধানীতে বার্লিনে মাইকেল-এর প্রিমিয়ারের আয়োজনে ভক্তদের ঢল নেমেছিল। এই ছবিতে গায়কের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাগ্নে জাফর জ্যাকসন। এই ছবির জন্যে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে ছিলেন ভক্তরা। তারই ইঙ্গিত মিলল গতকাল ছবির প্রিমিয়ারে। যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্র প্রদর্শনের লাইনে দাঁড়িয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১ বছর বয়সী বিমান মেকানিক অ্যান্ডি এসকোবার জানিয়েছেন, স্কুলে তার ডাকনাম ছিল এমজে, “কারণ সবাই জানত যে আমি মাইকেল জ্যাকসনের ভক্ত। তবে তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আমি বিশ্বাস করিনা। তিনি নির্দোষ ছিলেন।”

যদিও ছবিটির আনুষ্ঠানিক মুক্তি এখনওদুই সপ্তাহ বাকি। কিন্তু তার আগেই শুক্রবার সন্ধ্যায় ছবির প্রিমিয়ারে প্রায় ৪,০০০ ভক্তের সমাগম হয়েছিল বার্লিনে। প্রসঙ্গত, মাইকেল জ্যাকসন, ২০০৯ সালে ৫০ বছর বয়সে প্রোপোফলের অতিরিক্ত মাত্রা গ্রহণের ফলে প্রয়াত হয়েছিলেন। জীবদ্দশায় তিনি শিশু যৌন নির্যাতনের একাধিক অভিযোগের সম্মুখীন হয়েছিলেন। তা সত্ত্বেও বিশ্বমানের এই তারকার ভাবমূর্তি কখনও ক্ষুণ্ণ হয়নি। তার মৃত্যুর পর কথিত ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন, যা এখনও চলছে। তবে জ্যাকসন ফৌজদারি বা দেওয়ানি কোনও আদালতেই কখনো দোষী সাব্যস্ত হননি। মাইকেল জ্যাকসনের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৮ এপ্রিল, কিন্তু আইনী জটিলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। তবে আর দুই সপ্তাহ পরেই মুক্তি পাচ্ছে এই ছবি। এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিশ্বব্যাপী বক্স-অফিসে প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ  পাশে দৃঢ় আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

অপু-দুর্গার দৌড় থেকে চারুলতার নীরবতা, জন্মদিনে ফিরে দেখা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি

ওয়াংখেড়েতে কেন নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘাতে জড়ান কিং খান? মুখ খুললেন প্রাক্তন পুলিশ কর্তা

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ