চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন আন্তেনিও লোপেজ হাবাস? জোর জল্পনা। যিনি একসময় মোহনবাগানের কোচ ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন আন্তেনিও লোপেজ হাবাস? জোর জল্পনা। যিনি একসময় মোহনবাগানের ডাগ-আউট ছিলেন। গতবার আইএসএলে ইস্টবেঙ্গলকে জেতানোর পরেই বিদায় নিয়েছেন কোচ অস্কার ব্রুজো। সেই জায়গায় কে আসবেন, তা নিয়েই কয়েকদিন ধরে চলছিল বিস্তর জল্পনা। এখন শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন হাবাস। ভারতীয় ফুটবলে প্রচুর ট্রফি জিতেছেন তিনি।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ইস্টবেঙ্গল থেকে তাঁর কাছে কোচ হওয়ার চুক্তিপত্র পাঠানো হয়েছে। এবার শুধু তাঁর ‘হ্যাঁ’ বলার পালা। দীর্ঘদিন ভারতীয় ফুটবলে কোচিং করিয়েছেন তিনি। একাধিক ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৩ সালে মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টর করা হয় তাঁকে। এরপর একই মরশুমে হাবাসকে সবুজ-মেরুনের কোচের দায়িত্ব দেওয়া হয়। হুয়ান ফেরান্দোকে বরখাস্ত করার পর তাঁকে সিনিয়র দলের কোচ করা হয়েছিল। তাঁর নেতৃত্বে মোহনবাগানে শিল্ডও জেতে। তবে এবার তিনি সেই মোহনবাগানের চিরশত্রুর দলে ফিরতে চলেছেন।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই চুক্তির কাগজপত্র হাবাসের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও সইপর্ব মেটেনি। কিন্তু তিনিই একপ্রকার ইস্টবেঙ্গলের কোচ হয়ে গিয়েছেন, বলেই জল্পনা কলকাতা ময়দানে। গত মরশুমে ২২ বছরের খরা কাটিয়ে ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু নতুন মরশুমের আগে কিছু জটিলতার মধ্যে পড়েছে ক্লাবটি। ইতিমধ্যেই দল থেকে বিদায় নিয়েছেন মিগুয়েল। কোচ অস্কার ব্রুজোও বিদায় নিয়েছেন। তবে ইস্টবেঙ্গলে অনেক নতুন প্লেয়ার সই করেছেন। এবার দেখার পালা, নতুন কোচের দায়িত্ব পেয়ে আন্তেনিও লোপেজ হাবাস ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য এনে দিতে পারে!

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক