জেনে নিন, অফ ফর্মে থাকা রাহানেকে কেন কিনল কলকাতা

বেস প্রাইস এককোটি টাকার বিনিময়েই টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারকে কিনল কেকেআর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন মিডল অর্ডার অজিঙ্কা রাহানেকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইস এককোটি টাকার বিনিময়েই টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারকে কিনল কেকেআর। যদিও অন্যান্য কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। যার ফলে মাত্র এককোটি টাকাতেই পেয়ে গিয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা। 

কিন্তু আসল প্রশ্নটা হল যে রাহানের মতো অফফর্মে থাকা ক্রিকেটারকে কেন কিনল নাইট টিম ম্যানেজমেন্ট? যিনি সাদা বলের ক্রিকেটে বহুদিন ধরেই ব্রাত্য রয়েছেন। দেশের হয়ে টি-২০ এবং ওয়ান ডে ফরম্যাটে খেলার সুযোগ পান না রাহানে। শুধুমাত্র টেস্ট ক্রিকেটে খেলেন তিনি। তবে সেখানেও সম্প্রতি তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। যার জন্য বোর্ডের তরফ থেকে রাহানেকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে ভরাডুবির পর তাঁকে কড়া বার্তাও দেওয়া হয়। তাই নিজের পারফরম্যান্স ভালো করতে আপাতত ঘরোয়া ক্রিকেটে মননিবেশ করতে চান অজিঙ্কা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, কলকাতার হয়ে ওপেন করতে দেখা যেতে পারে রাহানেকে। কারণ, আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাই রাহানে অপরপ্রান্তে খেলা ধরে রাখার কাজ করতে পারবেন। আর সবথেকে বড় বিষয় হল যেহেতু রাহানের ফর্ম খারাপ যাচ্ছে তাই তিনি দ্রুত ফর্মে ফিরে সমালোচক এবং নির্বাচকদের জবাব দিতে চাইবেন। পাশাপাশি, তাঁর অভিজ্ঞতা দলের অনেককেই সাহায্য করবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার