কল্যাণীর ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বোমা বিস্ফোরণ, ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার স্কুলের ছাদে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা গিয়েছে, ঘটনাস্থলে এখনও আরও একটি অবিস্ফোরিত বোমা স্কুলের ছাদে পড়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।স্কুল সূত্রে খবর, এদিন পরীক্ষা চলছিল। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে গিয়েছিল। সেই সময় স্কুলে কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শুনে তাঁরা ছাদে গিয়ে দেখেন, বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বারুদের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্কুলের প্রধান শিক্ষক(Headmaster) মোশারফ হোসেন জানান, “পরীক্ষা শেষ হওয়ার প্রায় আধঘণ্টা পরে এই ঘটনা ঘটে। আমরা অফিসে ছিলাম। একটি শব্দ শুনে উপরে গিয়ে দেখি বিস্ফোরণের চিহ্ন। আমরা কিছু স্পর্শ করিনি, কারণ বিষয়টি বিপজ্জনক হতে পারে।”ঘটনার খবর পেয়ে দ্রুত কল্যাণী থানার(Kalayani P.S.) গয়েশপুর ফাঁড়ির পুলিশ (Gayeshpur Police Fari)এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে। বোম্ব স্কোয়াড(Bomb Squard) ডেকে অবিস্ফোরিত বস্তুটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়নুল মণ্ডল জানান, “পাশেই একটি রাজনৈতিক সভা চলছিল। সেখান থেকেই খবর পেয়ে আমরা আসি। তার আগেই পুলিশ পৌঁছে গিয়েছিল। এটি বাজি নাকি বোমা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নির্বাচন পর্বের মাঝে এই ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ ঘটনার উৎস ও দোষীদের খুঁজতে তদন্ত জোরদার ভাবে শুরু করেছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক