‘ভোকাট্টা করে মাঠের ওপারে পাঠাব’, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি : ভোকাট্টা করে মাঠের ওপারে পাঠাব। আসন্ন নির্বাচনে বিজেপিকে গো হারা হারানোর কথাই বলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে বলেছেন, তাঁর মতো ভোকাট্টা হয়ে যাবে। শনিবার রেজিনগর, ভরতপুর ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন তিনি। শুধু জনসভাই নয় পদযাত্রাও করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে ইছাপুর প্লে গ্রাউন্ড থেকে মেমারি নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো’- করেন তিনি।

জ্ঞানেশ কুমারকে নিয়ে তিনি বলেছেন, তাঁর মেয়াদ আর মাত্র ২৩ দিন। তারপর টাটা বাই বাই। অনেক করেছ ভ্যানিশ কুমার। দিল্লির অনেক দাসত্ব করেছ, তল্পিবাহকের কাজ করেছ। বাংলাকে টাইট করেতে এসে নিজেই টাইট হয়ে গিয়েছেন জ্ঞানেশ কুমার। ধর্মের কল বাতাসে নড়ে। তাঁর কথায়, বিজেপি খেলছে গোপনে, তৃণমূল খেলছে ওপেনে। ভোকাট্টা করে মাঠের বাইরে পাঠাব। ৪ মে-র পরে পদ্মফুলের নেতারা চোখে যেন সর্ষেফুল দেখে। তিনি সুর চড়িয়ে বলেছেন, যে টাকা দিয়ে বিজেপি কাজ করাতে চাইছে, সেই টাকা কারও বাপের সম্পত্তি নয়। এগুলো বাংলার মানুষের টাকা। এখন ঠেলায় পড়েছে, তাই টাকা বের করছে। পদ্মফুলের থেকে টাকা নিয়ে জোড়াফুলে ভোট দেবেন। যে যেই ভাষা বোঝে, তাঁকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। 

তিনি বলেছেন, এই মাটি গুজরাটের নয়, এটা উত্তরপ্রদেশের নয়। এটা বীর বিপ্লবীদের বাংলা। যত তাতাবে, যত পোড়াবে, যত আঘাত করবে তত শক্তিশালী হবে। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তার জবাব বাংলার মানুষ দেবে নির্বাচনের দিন। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। একদিনে একাধিক জনসভা ও পদযাত্রা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে