ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙন! পদ্ম ছেড়ে ঘাসফুল মুখী হুগলির ‘পদ্ম’ নেতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলি সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে বিজেপি। হুগলি জেলার বিজেপির সহ-সভাপতি দাপুটে নেতা সুরেশ সাউ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, এবার দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। 

আসন্ন বিধানসভা ভোটে চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করেছে বিজেপি। আর দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুরেশ সাউ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছিল না তাঁকে। ভোট প্রচার থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এমনকি তাঁর অনুগামীরাও নিস্ক্রিয় হয়ে বসে রয়েছেন। এরপরই সুরেশের এই পদত্যাগ রাজনৈতিক মহলে আরও জল্পনা বাড়িয়েছে।

হুগলি জেলার বিজেপি সংগঠনে লড়াকু নেতা হিসেবে পরিচিত সুরেশ সাউ। হুগলি জেলা বিজেপি সংগঠনকে মজবুত করতেও তার অবদান রয়েছে। এর আগেও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন সুরেশ সাউ। সম্প্রতি বিজেপির সংকল্প যাত্রার হাওড়া হুগলি সাংগঠনিক জেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি ছিলেন সুরেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে তিনি তৃণমূলে সামিল হতে পারেন বলে জোর জল্পনা চলছে।

তবে ভোট মরসুমে তিনি তৃণমূলে যোগদান করবেন কিনা সেই প্রসঙ্গে সুরেশ সাউ মুখ খুলতে চাননি। তিনি বলেন, ‘তবে এতদিন বিজেপি আমায় যে সম্মান দিয়েছে,  যে কাজ করতে বলেছে সেগুলো সব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। তবে এখন আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত। রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু কাউকে বেঁধে রাখা যায় না, বোধ বুদ্ধি আছে কোনটা ভাল, কোনটা মন্দ বুঝতে শিখেছি। স্বাধীন দেশ তাই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। আপাতত পরিবার আর ব্যবসার দিকেই নজর দেব।’

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়