বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে নিন বিহারি ‘চুড়াভুজা’, ভুলে যাবেন সিঙারার স্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির চায়ের আড্ডায় ‘টা’ অপরিহার্য। সিঙারা, চপ থেকে শুরু করে বিভিন্ন ভাজা খাওয়া হয়ে থাকে। এইসব হাতের কাছে না থাকলে নিদেনপক্ষে মুড়ি ভাজাও খাওয়া হয়ে থাকে। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে অনেকেই হালকা মুচমুচে কিছু খুঁজতে থাকেন। চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিহারি চুড়াভুজা করতে পারেন বাড়িতেই। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এগুলো। বাড়িতে তৈরি করে এটিকে সংরক্ষণ করতে পারেন।

উপকরণ- ১ কাপ চিঁড়ে, চিনেবাদাম, ২ চামচ তেল, কারিপাতা, অল্প মটরশুঁটি, ৬-৮টি কাজু, আধা কাপ পেঁয়াজ, ২টো লঙ্কাকুচি, গোলমরিচ, চাটমশলা, লেবুর রস, নুন।

পদ্ধতি- প্রথমে তেলের মধ্যে কারিপাতা ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই কাজু এবং মটরশুটি ভেজে তুলে নিতে হবে। বাকি তেলের মধ্যে এবার চিঁড়ে দিয়ে ৭ থেকে ১০ মিনিট ভাজতে হবে। এবার বড় বাটিতে ভাজা চিঁড়ে ঢেলে পেঁয়াজকুচি, লঙ্কা কুচি, নুন, গোলমরিচ, চাট মশলা ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে অনেকক্ষণ ধরে যদি এটি রাখতে হয় তাহলে লঙ্কা ও পেঁয়াজ যোগ করবেন না। এরজেরে চিঁড়ের মুচমুচে ভাব চলে যেতে পারে। এরমধ্যে লেবুর রস পরে মাখতে হবে। এটি অত্যন্ত চটপটা হয়। মটরের সঙ্গে চিঁড়ে মিশিয়ে স্ন্যাক্স করলে আলাদা স্বাদ পাওয়া যায়। এরমধ্যে অনেকেই আমচূড় মেশান। এটির স্বাদ আলাদা হয়। এটি ঝটপট ও সহজে তৈরি করা যায়। বাড়িতে অতিথি আসলে তাড়াতাড়ি এটি করে দেওয়া যায়। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য