চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে দিতেই হবে নইলে.. রাগে ৬০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে চড়ে বসলেন যুবক

নিজস্ব প্রতিনিধি: প্রেমের টানে এমন কাণ্ড! সিনেমার দৃশ্যকেও যেন হার মানাল বাস্তব। এক অভাবনীয় দৃশ্য দেখা গেল পুরুলিয়া শহরের দুলমি এলাকায়। বিয়ের দাবিতে যুবকের বিপজ্জনক পদক্ষেপে চাঞ্চল্য ছড়াল রাজ্যজুড়ে, দিশেহারা প্রশাসন থেকে হতবাক সাধারণ মানুষ।  

জানা গিয়েছে, প্রেমভঙ্গের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন এক যুবক। পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের ফরটি কোয়ার্টার সংলগ্ন এলাকায় পুরসভার একটি প্রায় ৬০ ফুট উঁচু জল ট্যাঙ্কে উঠে বসেন তিনি। টামনা থানার এলাকার ওই যুবক দীর্ঘদিন ধরে একই গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। হঠাৎ সেই সম্পর্কে ভাঙন ধরায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। চরম হতাশা থেকে তিনি এই চরম সিদ্ধান্ত নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ, সঙ্গে ডাকা হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দলকে। দীর্ঘ সময় ধরে বোঝানোর পর অবশেষে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে নিরাপদে নিচে নামানো হয়। পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রশাসনকে ধন্যবাদ জানান পরিবারের লোকেরা।

আরও পড়ুন: ফুল ব্যবসায়ীদের পৌষমাস! নববর্ষের আগে দাম বৃদ্ধি সত্ত্বেও গাঁদা-রজনীগন্ধার চাহিদা তুঙ্গে

উল্লেখ্য, একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বিহারের বৈশালী জেলা থেকে। সেখানে এক তরুণী তার প্রেমিককে বিয়েতে রাজি করাতে অভিনব পন্থা অবলম্বন করেন। তিনি প্রায় ১০০ ফুট উঁচু একটি হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন এবং মোবাইল হাতে নিয়ে হুমকি দিতে থাকেন-প্রেমিক বিয়ে না করলে তিনি ঝাঁপ দেবেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং দীর্ঘ সময় ধরে তরুণীকে বোঝানোর চেষ্টা চালায়। প্রায় নয় ঘণ্টার টানটান পরিস্থিতির পর প্রেমিককে ঘটনাস্থলে আনা হয়। আলোচনা ও আশ্বাসের মাধ্যমে শেষপর্যন্ত তরুণীকে নিচে নামানো সম্ভব হয়। তবে শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ