ফুল ব্যবসায়ীদের পৌষমাস! নববর্ষের আগে দাম বৃদ্ধি সত্ত্বেও গাঁদা-রজনীগন্ধার চাহিদা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পয়লা বৈশাখ, তারপরেই রয়েছে অক্ষয় তৃতীয়া। তারওপর রয়েছে ভোটের আবহ। সব মিলিয়ে বঙ্গে এখন উৎসবের আমেজ। এই সময় চাহিদা বেড়েছে রজনীগন্ধা থেকে শুরু করে বিভিন্ন ফুলের। বাঙালি পয়লা বৈশাখ মানেই নতুন বছরের সূচনা। সঙ্গে হয় হালখাতাও। এদিন দোকানে দোকানে চলে পুজো। সেখানেই ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। রাজ্যের সর্বত্র এখন সাজো সাজো রব। এই সময়ে ফুলের চাহিদা যেমন তুঙ্গে, তামন বাড়ছে দামও। এক কথায় বর্তমানে ফুল ব্যবসায়ীদের পৌষমাস।

শুধু ভালবাসার দিনেই নয়, ফুলের চাহিদা বাড়ে বিভিন্ন উৎসবের সময়েও। নববর্ষ বাঙালির অত্যন্ত কাছে উৎসব। এদিনের চারদিকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে। সেখানেও ফুলের চাহিদা থাকে তুঙ্গে। এরফলে ফুল ব্যবসায়ীদের কাছে এখন নাওয়া খাওয়ার সময় প্রায় নেই। নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার পাশাপাশি বঙ্গে রয়েছে ভোট। প্রার্থীরা প্রচারে যাচ্ছেন। ভোটারাও নিজের নিজের পছন্দের প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বহু প্রার্থীকে গলায় ফুলের মালা দিয়ে তাঁরা বরণ করে নেন। এরজেরে রাজ্যের সর্বত্র ফুলের চাহিদা বেড়েছে। প্রার্থীরা এলাকায় গেলেই তাঁদের গলায় মালা পড়িয়ে গাঁদা ফুল ছুঁড়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। ফুলের চাহিদা এতটাই বেশি যে তার জোগান দিতে নাজেহাল হয়ে পড়েছেন ফুল ব্যবসায়ীরা। কিন্তু তাও মুখে চওড়া হাসি।

নববর্ষ ও ভোট ঘিরে ফুলের চাহিদা এতটাই বেশি যে দাম বদ্ধি পেয়েছে। কিন্তু তারপরেও গাঁদা বা রজনীগন্ধা কিনতে পিছপা হচ্ছে না মানুষ। বুধবার নববর্ষ। তার আগেই বহু ব্যবসায়ীদের কাছে অগ্রিম ফুলের বুকিং করে রাখছেন অনেকেই। যাতে দিনের দিন কোনও সমস্যা পড়তে না হয়। 

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক