চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রিচার আত্মবিশ্বাসে আমি অনুপ্রাণিত হই,’ শিলিগুড়ির জনসভা থেকে বললেন মোদি

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গত বছরের নভেম্বর মাস, ভারতের মাটিতে ইতিহাস গড়েছিলেন হরমনপ্রীত-রিচা ঘোষরা। মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছেন স্মৃতি মান্ধানারা। সেই ম্যাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল গোটা দেশ। সেই জয়ে আনন্দ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আজ, রবিবার শিলিগুড়ির সভা থেকে দাঁড়িয়ে সেই কথা স্মরণ করেন মোদি। আর শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষকে স্মরণ করেন ভোটপ্রচারের মঞ্চ থেকে। এদিন মোদি বলেন, ‘বিশ্বকাপে উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ এত লম্বা লম্বা ছক্কা মেরেছিল। আমি ওর আত্মবিশ্বাসে অনুপ্রাণিত হই। বিজেপি এই রাজ্যের প্রত্যেক মেয়ের মধ্যে এমন আত্মবিশ্বাস দেখতে চায়। বিজেপি মেয়েদের খেলাধুলোর উন্নতি চায়, তাই ইস্তেহারে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলা হয়েছে।’

আরও পডুন: বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল থাকলে নো-টেনশন, তোপ অভিষেকের

মোদি এদিন আরও বলেন, ‘দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে। সেই গ্যাং শিলিগুড়ি করিডরকে কাটার হুমকি দিয়েছিল। উত্তর-পূর্বকে দেশ থেকে আলাদা করতে চেয়েছিল। বিজেপির জন্য শিলিগুড়ি করিডর দেশের সুরক্ষা আর সমৃদ্ধির করিডর। আমরা তার উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছি। উত্তরবঙ্গকে শুধু উপেক্ষা করা আর ভয় দেখানো হয়। ৪ মে-র পর নতুন সরকার আসবে। সব বদলে যাবে। অনেক হয়েছে। পশ্চিমবঙ্গ আর সহ্য করবে না। আর নয়, ভয় নয়। ভরসা চাই। এটাই বিজেপির মন্ত্র। উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে। কোনও কাজ করেনি। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা ব্যবহার করেনি। এই সরকার মাদ্রাসার জন্য ৬ হাজার কোটির বাজেট বরাদ্দ করেছে। কিন্তু এত বড় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেনি। নিজেদের বিশেষ ভোটব্যাঙ্ককে তুষ্ট করতেই ওরা ব্যস্ত। যখন এখানে এত বৃষ্টি হল, চারদিকে হাহাকার, তখন কলকাতায় উৎসব পালন হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ আমাকে এত আশীর্বাদ করছেন। আমিও কথা দিলাম, আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব। আপনাদের জন্যেই বাঁচব।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ