বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল থাকলে নো-টেনশন, তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: বিজেপি জিতলেই ডিটেনশন ক্যাম্প, তৃণমূল থাকলে নো-টেনশন, হুগলির সপ্তগ্রামে ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের মাঠ থেকে এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আজ, রবিবার ডানলপ কোয়ার্টার গ্রাউন্ডের মাঠে সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু ও চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করেন অভিষেক। সেই সভাস্থল থেকেই এদিন ফের একবার বিজেপির বিরুদ্ধে এক হাত নেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘কখনও এসআইআর কখনও এনআরসির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে ভোগান্তির মুখে ফেলেছে বিজেপি। এসআইআরের নামে নাম কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ছক। আপনারাই ঠিক করুন, কাকে ভোট দেবেন। বিজেপি জিতলে ডিটেনশন ক্যাম্প, তৃণমূল থাকলে নো-টেনশন।’

 

অভিষেক এদিন সভাস্থলে যাওয়ার আগে একটি বিষয়ে নিয়ে এক্সে পোস্ট করেন। তাতে তিনি লেখেন ‘বাংলার মানুষের অদম্য উদ্দীপনা ও সংগ্রামী চেতনার কাছে টিকতে না পেরে এমনকি ব্রিটিশরাও ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছিল। আজ আমরা রেজিনাল্ড ডায়ার ও জর্জ কার্জনের আধুনিক অবতারদের দেখছি, যারা দিল্লিতে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলা শাসন করার চেষ্টা করছেন। ঔপনিবেশিক নব্য-জমিদারগণ, আপনাদের হতাশ করার জন্য দুঃখিত। বাংলা তার নিজের মেয়ের হাতেই থাকবে। বাংলা কখনও দিল্লির জমিদারদের চাবুকের দ্বারা শাসিত হবে না। আপনারা হয়তো আমাদের অবমূল্যায়ন করেছেন, কিন্তু আমরা বাঙালিরা এক গর্বিত জাতি। আমরা নত হই না। আমরা কোনো অত্যাচারী শক্তির সামনে নতজানু হই না। বাংলার উপর আপনাদের চাপানো প্রতিটি অপমান, প্রতিটি লাঞ্ছনা, প্রতিটি শোষণ এবং প্রতিটি নিপীড়নের জন্য, ৪ঠা মে আপনারা পাবেন এক বিশাল ৪৪০-ভোল্টের ঝটকা। প্রস্তুত থাকুন।’

আরও পডুন: ‘‌সোনার বাংলা যদি গড়তে হয়, বাংলার মানুষের নাম বাদ কেন?’‌ মোদিকে প্রশ্নবাণ মমতার

তৃণমূল সাংসদ আরও বলেন, ‘যাঁরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তাঁরা দেউলিয়া। আমরা কর্মের ভিত্তিতে রাজনীতি করি। মোদিজি বলছেন পাল্টানো দরকার, কী পাল্টাবে? আপনি কী পরবেন, কী খাবেন সেটাও ঠিক করে দেবে বিজেপি। কখনও এনআরসি, কখনও এসআইআর, কখনও নোটবন্দি আবার কখনও গ্যাসের জন্য লাইনে দাঁড় করাচ্ছে মোদিবাবুরা। বিজেপি প্রতি পদে পদে বাংলাকে অপমান করেছে। তাই বলছি আগামী ২৯ এপ্রিল গরম পড়লেও ভোটটা ঠিকভাবে দেবেন। এমন ভোট দেবেন যেন দিল্লি কাঁপে। কথাতে আছে, শো সোনার কি এক লোহার কি। তার মানে স্যাঁকরার ঠুকঠাক ও কামারের এক ঘা। আপনি সেই এক কোপ বা ঘা মারার সুযোগ পাবেন আগামী ২৯ তারিখ। সেদিনই জবাব দিতে হবে। এমনভাবে জবাব দেবেন যেন আগামী ৪ মে বিজেপির বহিরাগত নেতারা চোখে সর্ষে ফুল দেখে।’

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার