‘৪ তারিখের পর চার হাঁড়ি নাড়ু পাঠাব’, আত্মবিশ্বাসী বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪ মে ফলপ্রকাশের পরে চার হাঁড়ি নাড়ু পাঠাব। নির্বাচনী প্রচারে এই কথাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি কা লাড্ডুর কথা বলে বাংলার নাড়ুর প্রসঙ্গ তুলেছেন তিনি। তিনি বলেছেন, নিজের অধিকার রক্ষার জন্য দরকার তৃণমূল সরকার। তাই লাইনে দাঁড়িয়ে অসম্মানের বিরুদ্ধে জোড়াফুলে ভোট দিন।

তিনি আরও বলেছেন, ভোটকাটারিরা দিল্লি থেকে পুলিশ এনেছে। এরা বাংলার নয়। ভোটের দিন এদের দিয়ে বাড়িতে আটকে রাখার চেষ্টা করা হবে। ওদের পরিকল্পনা রয়েছে, সকাল সকাল রটানো হবে তৃণমূল হারছে। সবটাই এজেন্সি দিয়ে কাজ করানো হচ্ছে। তিনি আরও বলেছেন, লড়তে হলে সামনে বোসো। সব এজেন্সিকে নিয়ে এসো। সব দিল্লি কা লাড্ডু। বাংলায় নাড়ু হয়। ৪ তারিখ ফল। তার পরে ৪ হাঁড়ি নাড়ু পাঠাব।

তিনি অভিযোগ করে বলছেন, মন্ত্রী ও প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। আসন কম পেলে সমর্থন চাইছে। কাদের সঙ্গে কী কথা বলছে, সবটাই জানেন। গদ্দারদের আজীবন মানুষ গদ্দার হিসেবেই চেনেন। বিশ্বাসঘাতকদেরও মানুষ মনে রাখেন। তিনি প্রশ্ন তুলেছেন, সোনার বাংলা গড়তে চাইলে, মানুষের নাম কাটলেন কেন? দিল্লির সরকার বদলে দেওয়া হবে। তিনি বলেছেন, বাংলায় মুসলিমরা অনুপ্রবেশকারী! দুবাই গিয়ে তাঁদের সঙ্গে  কোলাকুলি কী করে করেন? সৌদি আরবে গিয়ে একসঙ্গে কী ভাবে খান? প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী। এই প্রসঙ্গে বাংলাতে বুজরুকির কথা বলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, জেলা থেকে জেলা ঘুরছি। সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে।কোনও ঘাটতি নেই। যাদের ভোটাধিকার বাদ গেছে, তাদের জন্যও চেষ্টা জারি  থাকবে। তাদের নাম তোলার জন্য তৃণমূল কাজ করবে। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে