ভোটের আগে ভাটপাড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ‘জগদ্দলের ত্রাস’

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েক দিন। তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই আবহে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৩৫ নং ওয়ার্ড থেকে উদ্ধার হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ। অস্ত্র সহ গ্রেফতার করা হয় একজনকে। জানা গিয়েছে, ধৃতের নাম সুজিত চৌধুরি ওরফে কালুয়া। যাকে সকলে জগদ্দলের ত্রাস হিসেবে চেনে।

জানা গিয়েছে, এই নিয়ে গত চার মাসে মোট ৪১ টি আর্মস এবং ২৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে ভাটপাড়া থানার পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে গত চার মাসে ২৮ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি গাড়িও। এখানেই শেষ নয়, এবার ভাটপাড়া পুরসভার ৩৫ নং ওয়ার্ড থেকে উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ। গ্রেফতার হয় কুখ্যাত দুষ্কৃতী সুজিত চৌধুরি।

পুলিশ সূ্ত্রে খবর, দীর্ঘদিন ধরে কালুয়ার খোঁজ চলছিল। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছিল না তার। পরবর্তী কালুর খোঁজ পেয়েই তাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় একটি ৯ এম এম পিস্তল, তিনটি 7এমএম  পিস্তল এবং পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি, কলকাতায় স্ট্র্যান্ড রোডে বিহারের বাসিন্দা এক নাবালকের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তার মধ্যে ছিল দু’টি সাত এমএম পিস্তল, ৪০টি কার্তুজ। ১৭ বছর বয়সি নাবালকের বাড়ি বিহারের নালন্দা জেলায়। কী কারণে নাবালক ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে ঘুরছিল, সে বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফ।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?