গুপ্তিপাড়ায় নাকা তল্লাশিতে ধরা পরল বেঙ্গালুরু থেকে পাচার হওয়া ১০ লাখ টাকার সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি, গুপ্তিপাড়া: হুগলি জেলার গুপ্তিপাড়ায় নাকা তল্লাশিতে আটক করা হল দশ লাখ টাকার সোনা।বেঙ্গালুরু থেকে বারুইপুর হয়ে নবদ্বীপ(Nabwadip) যাচ্ছিল ওই সোনা।নির্বাচন কমিশন সূত্রে খবর,রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ গুপ্তিপাড়া বাধাগাছি মীরডাঙার কাছে এসটিকেকে রোডে(STKK Road) নাকা তল্লাশি চালাচ্ছিল কমিশন।কেন্দ্রীয় বাহিনী(Central Force) ও পুলিশ নিয়ে সেই তল্লাশি চালানোর সময় একটি চার চাকা গাড়ি আটক করা হয়।গাড়িতে ড্রাইভার ছাড়া একজন যুবক ছিলেন।যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বাক্সে সোনার গহনা (Gold Ornaments)পাওয়া যায়।সোনার নেকলেস পেনডেন্ট ছিল তাতে।

ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাড়িতে ছিল গহনা।তারপর বলে বারুইপুর থেকে নিয়ে নবদ্বীপ যাচ্ছে।যদিও গহনার কোনো ক্যাশ মেমো(Cash Memo) বা কাগজ দেখাতে পারেননি যুবক।নাকার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট দীপ্তেশ চৌধুরী জানান,রাস্তায় সন্দেহ ভাজন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে কমিশনের নির্দেশ মেনে।বেআইনি টাকা ,অস্ত্র, সোনা নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখা হচ্ছে।সেই মত আজ এসটিকেকে রোডে তল্লাশি চলছিল।একটি গাড়ি থেকে ৭০ গ্রামের কিছু বেশি সোনা আটক করা হয়েছে।পুলিশ আধিকারীকরা স্থানীয় জুয়েলারি দোকান থেকে ওজন করার যন্ত্র নিয়ে এসে মাপেন।

সঠিক কোনো কাগজ দেখাতে না পারায় সোনার গহনা আটক করা হয়েছে।আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা গেছে বেঙ্গালুরু থেকে গহনা বারুইপুর হয়ে নবদ্বীপ যাচ্ছিল।যে ডিজাইনের গহনা তা বাংলায় দেখা যায় না বলে সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে গড়মিল ধরা পড়ায় তা আটক করা হয়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশিতে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র আটক হয়েছে ।গ্রেফতার হয়েছে একাধিক দুষ্কৃতী। এবার ধরা পরল সোনা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক