বেঙ্গালুরুর রানের পাহাড়ের নিচে চাপা পড়লেন হার্দিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১২ এপ্রিল) ওয়াংখেড়েতে তাণ্ডব দেখিয়েছে রজত পাতিদাররা। মুম্বইয়ের সামনে ২৪১ রানের লক্ষ্য দিয়েছিল বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ওপেনার মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালান। তার পরেই ধ্বংসাত্মক ব্যাট করেন আরসিবি অধিনায়ক। ৪ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে আরসিবি। সেই রান তাড়া করতে নেমে কিছুটা লড়াই করলেও জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। এক কথায় আরসিবির বিপক্ষে রান তুলতে বেশ কষ্ট করতে হয়েছে মুম্বইকে। ৫ উইকেট হারিয়ে মুম্বই শেষ দুই বলে পরপর দুটি ছক্কা মেরে   তুলেছে  ২২২  রান।  ১৮ রানে জিতল  বেঙ্গালুরু। 

টসে জিতে প্রথমে  রজত পাতিদারদের ব্যাট করতে পাঠান অধিনায়ক হার্দিক। শুরুটা দাপটের সঙ্গে করলেও নির্ধারিত রান  তুলতে পারেনি  মুম্বই।  খেলতে নেমে রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন ৩২ বলে ৫৭ রানের একটি মজবুত জুটি গড়েন। তারপর চোটের কারণে রোহিত শর্মা মাঠ ছেড়ে চলে যান।  রিকেলটন ২২ বলে ৩৭ রান করেন। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক ১৩ বলে করেছেন ১৯ রান। তিলক ভর্মা একেবারেই রান তুলতে পারেননি। ৩ বলে ১ রান করে ফিরেছেন সাজঘরে। ম্যাচের হাল ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন অধিনায়ক হার্দিক পাণ্ডে। জ্যাকব ডাফির বলে ২২ বলে ৪০ রান করে আউট হন। মুম্বইয়ের কেউই অর্ধশতরান করতে পারেননি। সূর্যকুমার যাদব ২২ বলে ৩৩ রান করে ফিরেছেন। তবে রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে  অনন্য নজির  গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৬০০০ রান পূর্ণ করে ইতিহাস গড়লেন তিনি।  মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৬ রান।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ওপেনার ফিল সল্ট শুরু থেকেই ঝড় তোলেন । তাঁকে সঙ্গ দেন  বিরাট কোহলি। শতরানের দিকে এগালেও তা পূরণ হয়নি।  শার্দূল ঠাকুরের বলে সল্ট  ফেরেন ৩৬ বলে ৭৮ রানে। এরপর অধিনায়ক রজত পাতিদার নেমেই ঝড় তোলেন। তবে ২০ বলে ৫৩ রান করেন তিনি। মিচেল স্যান্টনার  নেন তাঁর উইকেট।   বিরাট কোহলি অর্ধশতরান করেন।   টিম ডেভিডের ১৬ বলে ৩৪ রানের বিধ্বংসী ব্যাটিং আরসিবিকে  ২৪০ রানে নিয়ে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের