দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের অভিযোগে আটক ওড়িশার ২ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর : ভিনরাজ্য থেকে লোক এনে বাংলায় নির্বাচনের কাজ করানো হচ্ছে। বার বার এমনই অভিযোগ তুলছেন তৃণমূল সুপ্রিমো। এবার সেই অভিযোগ মতো বাংলা থেকে ধরা পড়ল ভিন রাজ্যের ২ বিজেপি কর্মী। রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের। পটাশপুরে আটক করা হয়েছে ওড়িশার ২ বাসিন্দাকে। তাঁরা দুজনেই  ওড়িশায় বিজেপির কার্যকর্তা বলে সূত্রের খবর।

রাতের অন্ধকারে এলাকায় ঘুরে বেড়াতে দেখে সন্দেহ বাড়ে স্থানীয়দের। চোর সন্দেহে প্রথমে দুজনকে আটকে রাখে তাঁরা। দুজনেই ওড়িশার বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। হিন্দিভাষাতে এলাকায় গিয়ে বাড়িতে বাড়িতে কথা বলার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। স্থানীয়রাই প্রথমে সন্দেহ করে। হিন্দি ভাষাতে এলাকায় এসে কী করে প্রচার করছেন সেটা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পাশাপাশি এরা কেউই স্থানীয় নয়। ২জনকে আটকে রেখে পটাশপুর থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ওড়িশা থেকে তাঁরা বাংলায় এসেছেন প্রচারের কাজে। ওই বিজেপি কর্মীদের দাবি, প্রচারের জন্য তাঁদের অনুমতি রয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কেন আসছে তাঁরা? স্থানীয় কাউকে নিয়ে দিনের বেলাতে প্রচারে আসুক। রাতের অন্ধকারে ভিন রাজ্যের অপরিচিত লোকজনকে এলাকায় দেখে আতঙ্কিত মানুষ।

তৃণমূলের অভিযোগ, অচেনা অজানা লোক নিয়ে এসে বিজেপি গ্রামে গ্রামে প্রচার করছে। গ্রামবাসীরাই হাতেনাতে তাঁদের ধরেছে। অচেনা-অজানা লোক গ্রামে ঢুকলে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বার বার এই অভিযোগই জানিয়ে আসছেন। বাইরে থেকে বাস, ট্রেনে করে লোক নিয়ে আসা হচ্ছে বাংলাতে। এখানে বুথ স্তরে সংগঠন তেমন নেই বিজেপির। তাই বাইরে থেকে লোক আনা হচ্ছে। পটাশপুরের ঘটনা সেই অভিযোগকে আরও সত্য প্রমাণিত করল। 

 

Published by:

Share Link:

More Releted News:

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ