পা রাখেননা প্রার্থীরা!  নেই পতাকা-স্লোগানের দাপট, ভোটের ‘হাওয়া’ লাগেনি বাংলার এই গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! নির্বাচন মানেই প্রচারের ঝড়, দেওয়াল লিখন, পতাকা আর স্লোগানের দাপট। এবার রাজনীতির ময়দানে চেনা ছবির মাঝেও দেখা গেল কিছু অন্য চিত্র । ভোট এসেছে, কিন্তু কোনও রাজনৈতিক দলের প্রার্থী এলেন না প্রচারে । নেই কোনও রাজনৈতিক দলের পোস্টার, ফ্লেক্স কিংবা দেওয়াল লিখন।

মানিকচকের প্রত্যন্ত গ্রাম নারায়ণপুর চরম কয়েক দশক ধরে প্রায় পাঁচশো পরিবারের বসবাস ছিল এই চরে। কিন্তু প্রতিবছর গঙ্গা ভাঙন ও প্রকৃতির  ভিটেমাটি সর্বহারা হয়েছেন তারা। যার ফলে জনসংখ্যাও তুলনামূলক কমেছে গ্রামে। কেউ আবার প্রাণে বাঁচতে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে গ্রামে বসবাস করছে প্রায় 250 টি পরিবার। সমস্ত সুযোগ সুবিধা থেকে বিরত এই নারায়ণপুর চরের গ্রামবাসী।

নারায়ণপুরের গ্রামে নেই কোনও বিদ্যালয়, স্বাস্থ্য ব্যবস্থা বা সঠিক পানিয় জলের ব্যবস্থা। কিন্তু, ভোট এলেই দেখা মেলে প্রার্থীদের। সব দলেরই ঝান্ডায়  ছেয়ে যায় গোটা গ্রাম। বাড়ি বাড়ি ভোটপ্রচারে আসা প্রার্থীদের কাছে নিজেদের সমস্যার কথা জানিয়ে সাময়িক স্বস্তি পেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ভোট আসে ভোট যায় কিন্তু এখনও ফেরেনি সুদিন। একই অবস্থা রয়েছে গ্রামের।

কিন্তু এবারের বিধানসভা ভোটের আগে দেখা গেল একেবারে আলাদা ছবি। কয়েকদিন পরেই গ্রামে ভোট, কিন্তু এখনও পর্যন্ত গ্রামে দেখা যায়নি কোনও রাজনৈতিক প্রচার। নেই কোনও দলীয় পতাকা, ব্যানার, ফ্লেক্স, পোস্টার বা স্লোগান। ভোটের হাওয়া পৌঁছতেই পারেনি নারায়ণপুরের গ্রামে। হয়তো এই গ্রামের মানুষদের ভোটের প্রয়োজন নেই। প্রশ্নের মুখোমুখি হতে চাইছেন না প্রার্থীরা?

 

 

 

 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক