নাবালিকা শালিকে নিয়ে পালাচ্ছিলেন জামাইবাবু, উদ্ধার করতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন তিন আত্মীয়

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা বান্দা-কানপুর সড়কে। রবিবার রাতে কানপুর-এর বিলহৌর থানার অন্তর্গত বান্দা-কানপুর সড়কে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে দীপক সোনি নামে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি দিয়ে মোটরসাইকেলে থাকা আত্মীয়দের ধাক্কা মারে। অভিযোগ করা হয়েছে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীপক তার নাবালিকা শালিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, যা পরিবার মেনে নিতে পারেনি। পরিবারের কয়েকজন সদস্য মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করেন এবং গাড়িটি থামানোর চেষ্টা করেন। ঠিক সেই সময় দীপক হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে তাঁদের উপর চড়াও হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা সত্যবান সোনি (২৬), মনোজ সোনি (১৮) ও তাঁদের বন্ধু আনু সোনকার (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন: কলেজে যাওয়ার পথে রাস্তাতেই তরুণীর ধর থেকে দেহ আলাদা করে নৃশংস খুন!

ঘটনার ভয়াবহতা এখানেই থেমে থাকেনি। অভিযুক্তের দ্রুতগতির গাড়িটি পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা মারে। এতে সুরেন্দ্র কুমার, তাঁর বোন মমতা দেবী এবং তাঁদের দুই সন্তান গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলেই মনে করা হচ্ছে। পারিবারিক বিবাদের জেরে এই রক্তাক্ত পরিণতি ঘটে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দীপক সোনি পলাতক এবং তাকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ