Loading live market data...
Loading active stocks...
Connecting...

সল্টলেক জুডিশিয়াল সায়েন্সে কেরলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

সল্টলেক ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সে ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেক ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) সকালে জুডিশিয়াল সায়েন্স বিল্ডিং থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ছাত্রের নাম জুবিন জর্স কেরলমের বাসিন্দা। কলকাতায় ভিন রাজ্যের ছাত্রের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতের ছাত্রের পরিবারকে খবর দিয়েছে পুলিশ।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, বিল্ডিং থেকে লাফ দিয়ে ছাত্রটি আত্মহত্যা করেছে। কিন্তু কী কারণে, ছাত্রটি এত বড় সিদ্ধান্ত নিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ক্যাম্পাসের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। তবে বাংলার বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে অস্বাভাবিক অবস্থায় ছাত্রের দেহ উদ্ধারের ঘটনা প্রথম নয়। মাস খানেক আগেও কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হস্টেল থেকে এক মেডিক্যাল পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মৃতের নাম পুলক হালদার। তিনি এম বসে ফাইনাল বর্ষের ছাত্র ছিলেন।

তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুরায়। জানা যায়, বয়েজ হস্টেলের একটি ঘরে একাই থাকতেন পুলক। সহপাঠীদের দাবি, মৃত্যুর তিনদিন আগে থেকে তাঁর ঘর বন্ধ ছিল। সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে তাঁদের সন্দেহ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করে। বিছানার উপর পড়েছিল তাঁর দেহ। এছাড়া খড়গপুর আইআইটি থেকে মাঝে মধ্যেই ছাত্রমৃত্যুর খবর পাওয়া যায়।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?