তৃণমূল সাংসদের ভাইয়ের বাড়িতে বিজেপি প্রার্থী, নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি

Share:

নিজস্ব প্রতিনিধি,কেশপুর: কেশপুরের রাজনীতিতে চমক দিলেন বিজেপি প্রার্থী। ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী(Deepak Adhikari) তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী(Bikram Adhikari)।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১০ নম্বর অঞ্চলের মহিষদা গ্রামে বাড়ি তৃণমূল সাংসদ দীপক অধিকারীর। তবে মহিষদা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতাতে। গ্রামে রয়েছে তার কাকু, জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী। দিন আনা, দিন খাওয়া, এক সাধারণ মানুষ হিসেবেই জীবন যাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্ন প্রায় হয়ে গিয়েছে।

বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সরকারি সুযোগ-সুবিধা কিছুই পাননি তিনি। না পেয়েছেন আবাস যোজনার বাড়ি, না পেয়েছেন শৌচালয়, সাংসদের বাড়িতেই পৌঁছয়নি উন্নয়ন, তাহলে এলাকার মানুষ কিভাবে উন্নয়ন পাবে অভিযোগ কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর(BJP Candidate Suvendu Samanta)। মহিষদা গ্রামে ভোট প্রচারে যান কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সেখানেই তার সাথে দেখা হয়ে যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারীর ভাই বিক্রম অধিকারীর। বিজেপি প্রার্থী সংসদের ভাইয়ের বাড়িতে যান।সেখানে গিয়ে দেখেন, বস-বাসের অযোগ্য একটি বাড়ির মধ্যেই দিন কাটাচ্ছেন বিক্রম অধিকারী। সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তা ও ঠিকঠাক নেই। কুকুরের পা ধরে একেবারেই ঘিনজি এলাকা দিয়ে প্রবেশ করতে হয়।

তারপর তিনি আশ্বাস দেন রাজ্যে পালাবদল হলেই প্রথমে এসে ঘাটালের সাংসদ দেবের ভাই বিক্রম অধিকারীর বাড়ি বানিয়ে দেবেন। সেই সঙ্গে পানীয় জল থেকে রাস্তাঘাট, সাংসদের ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তাও করে দেওয়ার আশ্বাস দেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। বিক্রম অধিকারী জানিয়েছেন, বারবার বাড়ি পাবেন বললেও এখনো বাড়ি পাননি তিনি। বিজেপির প্রার্থী এসেছিলেন আশ্বাস দিয়ে গেছেন বাড়ি করে দেওয়ার এবং সরকারি সুযোগ-সুবিধা সমস্ত কিছু পাইয়ে দেওয়ার। আমি আশ্বস্ত হয়েছি, তবে যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ তো এভাবে আমাকে কষ্টে দিন কাটাতে হবে। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক