দিদিমার মৃত্যুতে শোকাতুর জানাই, আশার নাতনিকে বুকে জড়িয়ে সান্ত্বনা সিরাজের

দিদিমার মৃত্যুতেই কি মহম্মদ সিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কের সিলমোহর দিলেন জানাই ভোঁসলে? গত কাল প্রয়াত হয়েছেন দেশের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদিমার মৃত্যুতেই কি মহম্মদ সিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কের সিলমোহর দিলেন জানাই ভোঁসলে? গত কাল প্রয়াত হয়েছেন দেশের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। শনিবার বুকে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। তাঁর শরীর খারাপের কথা নিশ্চিত করছিলেন। দিদিমা র খুব কাছের ছিলেন জানাই। দিদিমাকে হারিয়ে ভেঙে পড়েছেন জানাই। গুজব প্রেমিকাকে সান্ত্বনা দিতে ছুটে এলেন ক্রিকেটার সিরাজ। তাঁর চোখের জল মুছিয়ে দিতে দেখা গেল মহম্মদ সিরাজকে। এই ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই ফুল দিয়ে সাজিয়ে আশা ভোঁসলের দেহ নিয়ে যাওয়া হয়েছে শ্মশানের উদ্দেশ্যে। বিকেল ৪ টে নাগাদ পঞ্চভূতে বিলীন হবেন কিংবদন্তি গায়িকা। আজ সকাল থেকে গায়িকার বাসভবনে সমবেত হয়েছেন ভক্তরা। তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

ভারতীয় সঙ্গীত জগৎ থেকে চিরকালের মতো হারিয়ে গেল তাঁর কন্ঠ। তবে তাঁর অজস্র স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তদের মুগ্ধ করবে। একাধিক অঙ্গ বিকল হয়ে মারা গিয়েছেন আশা ভোঁসলে। আজ চলচ্চিত্র, রাজনীতি এবং ক্রীড়া জগতের বহু সদস্য লোয়ার পারেলের বাসভবনে আশাকে আবেগঘন বিদায় জানাতে সমবেত হয়েছিলেন। সেই শোকসভার ভিডিওগুলি এখন ভাইরাল। সেখান থেকেই সিরাজ-জানাইয়ের একটি আবেগঘন ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে জানাইকে সমবেদনা জানাতে দেখা গিয়েছে সিরাজ কে। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁদের এই বিশেষ মুহূর্তটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

কিংবদন্তী গায়িকাকে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের কাছ থেকে সমবেদনা গ্রহণ করার সময় জানাইকে আবেগাপ্লুত দেখাচ্ছিল। জানাই ভোঁসলেও একজন গায়িকা, এর আগেও সিরাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন উঠেছিল। গত বছর জানাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে তোলা ছবি এই জল্পনা আরও উস্কে দিয়েছিল। তবে, জানাই এবং সিরাজ দুজনেই এই গুজব উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন তাঁদের মধ্যে ভাই-বোনের মতো সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, ২০২৫ সালের সিরাজকে রাখিও পরাতে দেখা গিয়েছে জানাইকে। এদিকে, আশা ভোঁসলের প্রয়াণে সঙ্গীত জগৎ এবং তার ভক্তরা শোকাহত। আশা পারেখ, রীতেশ দেশমুখ ও তাবু এবং চলচ্চিত্র জগতের আরও অনেকে আশাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের